বাণিজ্য চালু রাখতে নতুন লেনদেন ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে: ইরান
-
আব্বাস আরাকচি
ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন চালু রাখতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নতুন একটি ব্যাংকিং ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি খবর দিয়েছেন। তিনি বলেছেন, এ সম্পর্কে ইইউ’র সঙ্গে ইরানের বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চলছে।
আরাকচি তার ব্যক্তিগত টুইটার পেইজে লিখেছেন, ব্রিটিশ ও ফরাসি কর্মকর্তাদের সঙ্গে গত দু’দিনে ইরানের আলোচনায় পরমাণু সমঝোতা ধরে রাখার ব্যাপারে ইইউ’র সদিচ্ছার প্রমাণ পাওয়া গেছে।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নিষেধজ্ঞাকে পাশ কাটিয়ে ইউরোপের সঙ্গে তার দেশের আর্থিক লেনদেন চালু রাখার বিশেষ ব্যবস্থা নিয়ে দু’পক্ষের মধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চলছে।
গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান। সেইসঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। তবে আমেরিকা ছাড়া ওই সমঝোতায় স্বাক্ষরকারী বাকি দেশগুলো এই আন্তর্জাতিক চুক্তি মেনে চলা হবে বলে প্রতিশ্রুতি দেয়।
ইউরোপের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন নিয়ন্ত্রিত আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থার সঙ্গে ইরানের সম্পর্ক ছিন্ন হয়ে গেলে বিকল্প ব্যবস্থা চালু করে দেবে ইউরোপ। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনের অবকাশে পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলোর এক বৈঠকে একথা জানানো হয়।
তবে এতদিন পরিকল্পিত যে ব্যবস্থা নিয়ে আলাপ হয়েছে তা বাস্তবায়নে সমস্যা হওয়ায় বিকল্প ব্যবস্থার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন আব্বাস আরাকচি।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২