ইরান থেকে আবার তেল নেয়ার প্রস্তুতি নিচ্ছে চীন
https://parstoday.ir/bn/news/iran-i66071-ইরান_থেকে_আবার_তেল_নেয়ার_প্রস্তুতি_নিচ্ছে_চীন
ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে নতুন করে জ্বালানি তেল আমদানির প্রস্তুতি নিচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, চীনের এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনের এ ভয় দূর হবে যে, ইরান থেকে তেল কিনলে বুঝি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে যার কারণে বিশ্বে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হবে।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
নভেম্বর ২৪, ২০১৮ ১৭:৪৬ Asia/Dhaka
  • তেলবাহী ট্যাঙ্কার
    তেলবাহী ট্যাঙ্কার

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে নতুন করে জ্বালানি তেল আমদানির প্রস্তুতি নিচ্ছে চীন। বিশ্লেষকরা বলছেন, চীনের এ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনের এ ভয় দূর হবে যে, ইরান থেকে তেল কিনলে বুঝি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে যার কারণে বিশ্বে তেলের সরবরাহ বাধাগ্রস্ত হবে।

তেল বাজারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেল জানিয়েছে, নভেম্বর মাস শেষ হওয়ার আগেই চীন ইরান থেকে প্রতিদিন তিন লাখ ৬০ হাজার ব্যারেল তেল কিনতে পারে। ইরানের বিরুদ্ধে মার্কিন সরকার একতরফা অবৈধ নিষেধাজ্ঞা আরোপের পর তেল আমদানির ক্ষেত্রে কিছুটা ছেদ পড়েছিল।

ইরানি তেল

ইরানি তেলের এশিয়ার প্রধান ক্রেতা হচ্ছে চীন। দেশটিকে নতুন নিষেধাজ্ঞা থেকে ছয় মাসের জন্য ছাড় দিয়েছে আমেরিকা। ছয় মাসের ছাড়ের বিষয়টি চলতি মাস থেকে শুরু হচ্ছে। মার্কিন নিষেধাজ্ঞা থেকে ছাড় পাওয়া অন্য দেশগুলো হচ্ছে- ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, তুরস্ক, গ্রিস ও ইতালি।

ইরানের বিরুদ্ধে গত ৫ নভেম্বর মার্কিন প্রশাসন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এ নিষেধাজ্ঞার মাধ্যমে তারা ইরানের তেল বিক্রি শূণ্যের কোঠায় নামিয়ে আনতে চায়; ইরান বলছে, আমেরিকার পরিকল্পনা বাস্তবায়ন হবে না।##

পার্সটুডে/এসআইবি/২৪