'আমেরিকাকে বহিষ্কার করে অন্যের আদর্শে পরিণত হয়েছে ইরান'
-
ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ৪০ বছর আগে আমেরিকাকে বহিষ্কারের মাধ্যমে অন্য জাতিগুলোর আদর্শে পরিণত হয়েছে ইরান। তিনি আজ (সোমবার) কিশ দ্বীপে জেনারেল এভিয়েশন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে এ কথা বলেন।
প্রতিরক্ষামন্ত্রী বলেন, দৃঢ়তা ও আত্মবিশ্বাসের মাধ্যমে ইরান আমেরিকার মোকাবেলা করছে। কিন্তু তারা ইরানের বিরুদ্ধে অন্যায় নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে নিজেরাই নিজেদের মর্যাদা নষ্ট করেছে। আমেরিকা এখন আগের চেয়ে আরও বেশি একঘরে হয়ে পড়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেন, কিশ দ্বীপ থেকে বন্ধু ও প্রতিবেশীদের প্রতি আমরা শান্তি ও বন্ধুত্বের বার্তা পাঠাচ্ছি। গোটা বিশ্ব থেকে সহিংসতা ও উগ্রবাদ মুছে ফেলাই ইরানের লক্ষ্য বলে তিনি জানান।
আজ (সোমবার) থেকে কিশ দ্বীপে জেনারেল এভিয়েশন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনকে আশা-প্রত্যাশা, সম্মান ও আনন্দের উৎসব হিসেবে বর্ণনা করেন জেনারেল হাতামি।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন