হামলার সক্ষমতা সম্পর্কে শত্রুর মনে বাস্তব চিত্র এঁকে দিতে চাই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i66761-হামলার_সক্ষমতা_সম্পর্কে_শত্রুর_মনে_বাস্তব_চিত্র_এঁকে_দিতে_চাই_ইরান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগরের সাধারণ উপকূলীয় এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে। কয়েকদিন ধরে গ্রেট প্রফেট-১২ নামে ইরান যে সামরিক মহড়া চালাচ্ছে তার চূড়ান্ত পর্যায়ে আজ (শনিবার) এ মহড়া চালানো হচ্ছে।
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৮ ১৭:১৯ Asia/Dhaka

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পারস্য উপসাগরের সাধারণ উপকূলীয় এলাকায় সামরিক মহড়া চালাচ্ছে। কয়েকদিন ধরে গ্রেট প্রফেট-১২ নামে ইরান যে সামরিক মহড়া চালাচ্ছে তার চূড়ান্ত পর্যায়ে আজ (শনিবার) এ মহড়া চালানো হচ্ছে।

আইআরজিসি’র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর গতকাল জনিয়েছেন, “শত্রুদের সম্ভাব্য শক্তি ও হুমকিকে মাথায় রেখে কৌশলগত ও প্রতিরক্ষা পর্যায়ে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।”

ইরানের সামরিক মহড়া

তিনি জানান, ইরানের সামরিক নীতিমালা অনুসারে এই প্রথম মহড়ার সময় “আক্রমণের অভিযান’ চালানো হচ্ছে। জেনারেল পাকপুর বলেন, “এর অর্থ হচ্ছে শত্রুরা যদি হুমকি দিতে চায় এবং তা বাস্তবায়ন করে তাহলে আমরা পুরোপুরি আক্রমণাত্মক ভূমিকায় চলে যাব; শত্রুদের গভীরে ঢুকে যাওয়ারও চেষ্টা করব।”

ইরানের সামরিক মহড়া

তিনি বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে শত্রুর মনের ভেতরে আমাদের হামলার সক্ষমতা ও প্রতিরক্ষা সমীকরণ সম্পর্কে নিখুঁত ও বাস্তব একটি চিত্র এঁকে দেয়া।”

ইরানের সামরিক মহড়া

মহড়ায় অংশ নিচ্ছে ইরানের পদাতিক বাহিনীর এলিট ইউনিট যার মধ্যে রয়েছে র‍্যাপিড রেসপন্স ইউনিট, স্পেশাল ফোর্সেস, কমান্ডো, কম্ব্যাট ও গোয়েন্দা ড্রোন ইউনিট, ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিট, ইঞ্জিনিয়ারিং কোর এবং দ্রুতগামি জুলফিকার টহল যান। মহড়ার সময় বিভিন্ন ধরনের অ্যাটাক, ট্রান্সপোর্ট ও এয়ারড্রপ হেলিকপ্টারকে উড়তে দেখা যায়। এছাড়া, থারমাল ক্যামেরা সম্বলিত কোবরা গানশিপও মোতায়েন করা হয়েছে।#    

পার্সটুডে/এসআইবি/২২