পশ্চিম এশিয়ায় ইসরাইলি নীতিই অনুসরণ করে আমেরিকা: বায়েদি নেজাদ
https://parstoday.ir/bn/news/iran-i67074-পশ্চিম_এশিয়ায়_ইসরাইলি_নীতিই_অনুসরণ_করে_আমেরিকা_বায়েদি_নেজাদ
বৃটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদি নেজাদ বলেছেন, মার্কিন পররাষ্ট্রনীতি মারাত্মকভাবে ইসরাইলি নীতি দ্বারা প্রভাবিত। ইহুদিবাদী ইসরাইলের বর্ণবাদী ও আধিপত্যবাদী দৃষ্টিতে যা-ই অপছন্দনীয় মনে হয় আমেরিকা তার বিরুদ্ধে অবস্থান নেয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০১৯ ১৬:২৬ Asia/Dhaka
  • বায়েদি নেজাদ
    বায়েদি নেজাদ

বৃটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদি নেজাদ বলেছেন, মার্কিন পররাষ্ট্রনীতি মারাত্মকভাবে ইসরাইলি নীতি দ্বারা প্রভাবিত। ইহুদিবাদী ইসরাইলের বর্ণবাদী ও আধিপত্যবাদী দৃষ্টিতে যা-ই অপছন্দনীয় মনে হয় আমেরিকা তার বিরুদ্ধে অবস্থান নেয়।

লন্ডনে ইরানি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আজ রাষ্ট্রদূত বায়িদি নেজাদ বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে পশ্চিম এশিয়াকে নতুনভাবে সাজাতে চায় আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণার সময় বলেছিলেন পশ্চিম এশিয়ায় মার্কিন সেনা উপস্থিতির মধ্যে দেশের ক্ষতি ছাড়া কোনো কল্যাণ নেই।

তিনি বলেন, আমেরিকা যদি তাদের আগেকার ভুল নীতি থেকে শিক্ষা নিতে চায় তাহলে ইসরাইলের গ্রাস থেকে নিজেকে মুক্ত করতে হবে। তাদেরকে অবশ্যই এ সত্য মানতে হবে যে দক্ষিণ ও পশ্চিম এশিয়া এমন একটি অঞ্চল যেখানকার জনগণ দেশের জন্য নিজেদের স্বাধীন ইচ্ছাকেই প্রাধান্য দেয়।  তারা কোনোভাবেই ইহুদিবাদী ইসরাইলের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেয় না।

সিরিয়ায় ৭ বছর ধরে সন্ত্রাসীদের ব্যর্থতার পর গত ১৯ ডিসেম্বর ট্রাম্প ঘোষণা দিয়েছেন সিরিয়া থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়া হবে। সিরিয়া সরকারের অনুমতি না নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলার অজুহাতে আমেরিকা সম্পূর্ণ অবৈধভাবে সিরিয়ায় তাদের সেনা পাঠিয়েছিল। সেইসব সেনা এখনও সিরিয়ায় মোতায়েন রয়েছে।

পার্সটুডে/নাসির মাহমুদ/৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন