নিষেধাজ্ঞা দিলে ইউরোপের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i67609-নিষেধাজ্ঞা_দিলে_ইউরোপের_সঙ্গে_সম্পর্ক_পুনর্বিবেচনা_করবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ফ্রান্স যে হুমকি দিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছে তেহরান। ইরান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, এ ধরনের কোনো নিষেধাজ্ঞা দিলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
জানুয়ারি ২৬, ২০১৯ ০৭:২১ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ফ্রান্স যে হুমকি দিয়েছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছে তেহরান। ইরান প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছে, এ ধরনের কোনো নিষেধাজ্ঞা দিলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করা হবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল এসব কথা বলেছেন। তার আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইভস লা দ্রাঁ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেন।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

জবাবে বাহরাম কসেমি আরো বলেন, ইরানের সামরিক সক্ষমতা অর্জনের চেষ্টা দেশের বৈধ প্রতিরক্ষার শক্তির অংশ এবং এ কর্মসূচি ইরানের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে যা নিতান্তই প্রতিরোধমূলক নীতির অধীনে পরিচালিত। ইরানের সামনে বিদ্যমান বাস্তব ঝুঁকিকে বিবেচনায় নিয়ে প্রতিরক্ষা কর্মূসূচি পরিচালনা করা হচ্ছে। সে ক্ষেত্রে কারো হুমকির কারণে ইরানের প্রতিরক্ষা কর্মসূচি বাতিলের কোনো কারণে নেই বরং প্রয়োজন হলে তা জোরদার করা হবে।”#

পার্সটুডে/এসআইবি/২৬