তেহরানের প্রতিরক্ষা শিল্প মেলায় প্রদর্শিত ইরানের তৈরি কয়েকটি ক্ষেপণাস্ত্র
ফেব্রুয়ারি ০৬, ২০১৯ ১৮:৪৩ Asia/Dhaka
-
ইরানের তৈরি হরমুজ(বামে) এবং খালিজে ফার্স(ডানে) ক্ষেপণাস্ত্র
তেহরানের মোসাল্লায়ে ইমাম খোমেনি(র)তে ইরানের প্রতিরক্ষা শিল্প মেলা চলছে। ইসলামি বিপ্লবের ৪০তম বার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা খাতে ইরানের চোখ ধাঁধানো সফলতা তুলে ধরার অংশ হিসেবে এ মেলার আয়োজন করা হয়।
মেলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র, হেলিকপ্টার, রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া গাড়ি, ট্যাংক, ডুবোজাহাজ, আক্রমণের কাজে ব্যবহৃত স্পিডবোটসহ নানা প্রতিরক্ষা পণ্য ঠাঁই পেয়েছে। মোসাল্লার সুবিশাল খোলা প্রাঙ্গণ এবং ভেতরের হলে এ সবের প্রদর্শনী চলছে।
মেলায় যে সব ক্ষেপণাস্ত্রের প্রদর্শনী চলছে এখানে তার কয়েকটির ছবি দেয়া হলো।
পার্সটুডে/মূসা রেজা/৬
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন
ট্যাগ