তেহরানের আজাদি টাওয়ারে শব্দে-ছবিতে ফুটে উঠল ইরানের সংগ্রাম ও সাফল্যের ইতিহাস
https://parstoday.ir/bn/news/iran-i68020-তেহরানের_আজাদি_টাওয়ারে_শব্দে_ছবিতে_ফুটে_উঠল_ইরানের_সংগ্রাম_ও_সাফল্যের_ইতিহাস
১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে তেহরানের আজাদি টাওয়ারে শব্দে-ছবিতে ইসলামি বিপ্লবের ইতিহাস বর্ণনা করা হয়েছে। বিপ্লবের শুরুর দিনগুলো, ইমাম খোমেনি (রহ)-এর স্বদেশ প্রত্যাবর্তন, বিপ্লবের বিজয়ের মুহূর্ত, ইরাক-ইরান যুদ্ধের সময়গুলো, খুররমশাহর মুক্ত হওয়ার ঘটনার পাশাপাশি ৪০ বছর ধরে বিপ্লবের পথ পরিক্রমার মধ্য দিয়ে ইরানের উজ্জ্বল সাফল্যের গাঁথা, মহাকাশে অনন্ত রহস্যের অনুসন্ধানে ইরানের মহাশূন্যে যাত্রা, পরমাণু ক্ষেত্রে তাকলাগানো সফলতা সবই বিধৃত হয়েছে আজাদি টাওয়ারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ২৩:০২ Asia/Dhaka
  • এ বিপ্লব আলোকের স্রোতধারা - ইমাম খোমেনি (রহ)
    এ বিপ্লব আলোকের স্রোতধারা - ইমাম খোমেনি (রহ)

১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে তেহরানের আজাদি টাওয়ারে শব্দে-ছবিতে ইসলামি বিপ্লবের ইতিহাস বর্ণনা করা হয়েছে। বিপ্লবের শুরুর দিনগুলো, ইমাম খোমেনি (রহ)-এর স্বদেশ প্রত্যাবর্তন, বিপ্লবের বিজয়ের মুহূর্ত, ইরাক-ইরান যুদ্ধের সময়গুলো, খুররমশাহর মুক্ত হওয়ার ঘটনার পাশাপাশি ৪০ বছর ধরে বিপ্লবের পথ পরিক্রমার মধ্য দিয়ে ইরানের উজ্জ্বল সাফল্যের গাঁথা, মহাকাশে অনন্ত রহস্যের অনুসন্ধানে ইরানের মহাশূন্যে যাত্রা, পরমাণু ক্ষেত্রে তাকলাগানো সফলতা সবই বিধৃত হয়েছে আজাদি টাওয়ারে।

আজাদি টাওয়ারে শহীদদের ছবি

তুলে ধরা হয়েছে ইসলামি বিপ্লবের সর্বমুখী বিজয়ের যাত্রা পথে যারা প্রাণ দিয়েছেন। ইসলামের পথে চলতে যেয়ে যার শহীদ হয়েছেন তাদের কথাও তুলে ধরা হয়। শব্দ এবং ছবির ঠাস বুনটে ইতিহাসের দীর্ঘ এ সময়কে অপরূপভাবে খুবই অল্প সময়ের মধ্যে পরিবেশন করা হয়। 

ইরানের মহাকাশ অভিযানের গাঁথা

এ ছাড়া, রাত নয়টায় প্রতিবছরের মতো 'আল্লাহ আকবর' ধ্বনি উঠতে থাকে। পুরো আজাদি চত্বর এ ধ্বনি-প্রতিধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। পাশাপাশি আজাদি টাওয়ারের পাশেই আতশবাজির নয়ন সুখকর খেলা শুরু হয়। আর এর মধ্য দিয়ে  সমাপ্তি ঘটল আজাদি মিনারের অনুষ্ঠানের।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন