ইরানে আলট্রা-সেন্ট্রিফিউজ উন্মোচন; চূর্ণ হলো মার্কিন-জাপানি আধিপত্য
ইরানে আজ (বুধবার) প্রথমবারের মতো আলট্রা-সেন্ট্রিফিউজ উন্মোচন করা হয়েছে। এটি তৈরি করেছেন ইরানি বিজ্ঞানীরা। ইরানের তৈরি আলট্রা-সেন্ট্রিফিউজের আরপিএম হচ্ছে ৬০ হাজার। এর আগে কেবল আমেরিকা ও জাপানের হাতে এ ধরণের আলট্রা-সেন্ট্রিফিউজ তৈরির প্রযুক্তি ছিল।
আলট্রা-সেন্ট্রিফিউজ হচ্ছে এমন এক সেন্ট্রিফিউজ যা ওষুধ ও খাদ্য শিল্পে ব্যবহার করা হয়। এছাড়া তেল শিল্প, গ্যাস ও পেট্রো কেমিক্যাল খাত ও গবেষণায় ঘনীভূতকরণের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। নানা পর্যায়ের ঘনীভূতকরণের মাধ্যমে বিভিন্ন ধরণের কণাকে আলাদা করা হয় এই যন্ত্র দিয়ে।
বিশ্বের অনেক দেশেই আলট্রা-সেন্ট্রিফিউজ তৈরি করা হলেও ৬০ হাজার আরপিএম ক্ষমতাসম্পন্ন সেন্ট্রিফিউজ তৈরির প্রযুক্তি এর আগে কেবল আমেরিকা ও জাপানের কাছে ছিল। ইরান বিশ্বের তৃতীয় দেশ হিসেবে এই প্রযুক্তির অধিকারী হলো।
এ কারণে এটাকে ইরানের জন্য বড় সাফল্য হিসেবে গণ্য করা হচ্ছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩