বিপ্লব বিজয় বার্ষিকীর পূর্ব রাত: ইতিহাসের পুনঃবর্ণনা এবং আতশবাজির অপরূপ নকশা
https://parstoday.ir/bn/news/iran-i68111-বিপ্লব_বিজয়_বার্ষিকীর_পূর্ব_রাত_ইতিহাসের_পুনঃবর্ণনা_এবং_আতশবাজির_অপরূপ_নকশা
ইরানের ইসলামি বিজয়ের ৪০তম বার্ষিকী নজিরবিহীন উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। রচিত হয়েছে নতুন আরেক ইতিহাস। ঐতিহাসিক এ দিবসের আগে রাত থেকে ঐতিহ্যগত ভাবে শুরু হয়েছে বিজয়ে এ দিবস পালনের অনুষ্ঠান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ১৪:১২ Asia/Dhaka
  • ইরানের জাতীয় পতাকায় শোভিত আজাদি মিনার পাশেই আতশবাজি উৎসব
    ইরানের জাতীয় পতাকায় শোভিত আজাদি মিনার পাশেই আতশবাজি উৎসব

ইরানের ইসলামি বিজয়ের ৪০তম বার্ষিকী নজিরবিহীন উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়েছে। রচিত হয়েছে নতুন আরেক ইতিহাস। ঐতিহাসিক এ দিবসের আগে রাত থেকে ঐতিহ্যগত ভাবে শুরু হয়েছে বিজয়ে এ দিবস পালনের অনুষ্ঠান।

জৈব প্রযুক্তিতে ইরানের বিজয়ের গাঁথা ছবি হয়ে ফুটে উঠছে

এমন এক অনুষ্ঠান হয়ে গেল তেহরানের আজাদি চত্বরে। বিপ্লবের সূচনা থেকে সফলতা, নিষেধাজ্ঞা ও বাধার বিন্ধ্যাচল অতিক্রম করে বিজ্ঞান ও প্রযুক্তি জগতে ইরানের অকল্পনীয় উন্নতি সবই ছবি ও কথার মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হলো তেহরানের আজাদি মিনারে। শীত এবং হিমেল বাতাসকে উপেক্ষা করে তা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেছে হাজার হাজার মানুষ। এরপর,  হাজার মানুষের আল্লাহ আকবর ধ্বনি এবং আতশবাজির অপরূপ নকশা ফুটিয়ে তোলার মধ্য দিয়ে শেষ হলো হৃদয়গ্রাহী এ আয়োজন।#

পার্সটুডে/মূসা রেজা/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন