আমেরিকা কাগুজে মূর্তি: আলী শামখানি
-
আলী শামখানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আমেরিকা পতনের দিকে এগিয়ে যাচ্ছে। ইরানের ওপর ইরাকের চাপিয়ে দেওয়া যুদ্ধের ইতিহাস সংক্রান্ত এক সেমিনারে তিনি এ কথা বলেছেন।
আলী শামখানি আরও বলেছেন, যদিও আমেরিকাসহ পাশ্চাত্য এবং তাদের আঞ্চলিক মিত্র দেশগুলো ইসলামি প্রতিরোধ আন্দোলনের শেকড় ধ্বংস করতে সন্ত্রাসীদের কাজে লাগালেও তরুণ প্রতিরোধকামীরা, সিরিয়ার সেনাবাহিনী, ইরাকের হাশ্দ আশ শাবি, ইয়েমেনের আনসারুল্লাহ এবং পবিত্র মাজারগুলো রক্ষায় আত্মনিয়োগকারীরা প্রমাণ করেছেন পাশ্চাত্য বিশ্বের প্রধান শক্তি নয়। আমেরিকার শক্তিকে কাগুজে মূর্তির সঙ্গে তুলনা করে তিনি বলেন, খুব সহজেই এই শক্তির পতন ঘটতে পারে।
মধ্যপ্রাচ্যে তাকফিরি সন্ত্রাসীদের পরাজয়ের কথা তুলে ধরে তিনি বলেন, মুসলিম ভূখণ্ডে তাকফিরি সন্ত্রাসীদের ছড়িয়ে দেওয়ার ঘটনাটাই ছিল গোটা মুসলিম বিশ্বের সবচেয়ে জটিল হুমকি।
তিনি বলেন, বিপুল পরিমাণ অর্থ খরচ করার পরও ইহুদিবাদী ইসরাইল নিরাপদবোধ করতে পারছে না। দখলদাররা নিজেদের সীমান্তের ভেতরে ও বাইরে সর্বত্রই হুমকির মুখে রয়েছে। #
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন