হিজবুল্লাহর প্রতিরোধে পাগল হয়ে উঠেছে আমেরিকা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69113-হিজবুল্লাহর_প্রতিরোধে_পাগল_হয়ে_উঠেছে_আমেরিকা_ইরান
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর প্রতিরোধমূলক কর্মকাণ্ডে পাগল হয়ে উঠেছে আমেরিকা। এরই অংশ হিসেবে পম্পেও উসকানিমূলক, হস্তক্ষেপ ও কূটনীতি বহির্ভূত বক্তব্য রেখেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০১৯ ১২:১৮ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র প্রদর্শন করছেন হিজবুল্লাহর যোদ্ধারা
    ক্ষেপণাস্ত্র প্রদর্শন করছেন হিজবুল্লাহর যোদ্ধারা

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। তেহরান বলেছে, মধ্যপ্রাচ্যে হিজবুল্লাহর প্রতিরোধমূলক কর্মকাণ্ডে পাগল হয়ে উঠেছে আমেরিকা। এরই অংশ হিসেবে পম্পেও উসকানিমূলক, হস্তক্ষেপ ও কূটনীতি বহির্ভূত বক্তব্য রেখেছেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল (রোববার) এক বিবৃতিতে বলেন, পম্পেও খুবই ‘রূঢ় ও জ্ঞান-বিবর্জিত’ বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যকে ভিত্তিহীন, মিথ্যা ও ভাড়াটে টাইপের বক্তব্য বলে মন্তব্য করেছেন বাহরাম কাসেমি।  তিনি হিজবুল্লাহকে লেবাননের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বৈধ অংশ বলে উল্লেখ করেন।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠকে মাইক পম্পেও

মাইক পম্পেও সম্প্রতি মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে লেবানন যান এবং দেশটিতে হিজবুল্লাহর ভূমিকায় ‌উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া, পম্পেও হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তুলে ধরেন। তবে লেবাননের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও স্পিকার কেইউ তার বক্তব্য সমর্থন করেন নি।#  

পার্সটুডে/এসআইবি/২৫