ট্রাম্প বুঝবেন ইরানি জনগণ চাপের কাছে নতি স্বীকার করে না: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i69275-ট্রাম্প_বুঝবেন_ইরানি_জনগণ_চাপের_কাছে_নতি_স্বীকার_করে_না_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে তার ব্যর্থ নীতির প্রতিটি পদক্ষেপকে সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু তিনি অচিরেই বুঝবেন ইরানি জনগণ বহিঃশক্তির চাপের কাছে নতি স্বীকার করে না। তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ০১, ২০১৯ ০৮:৫০ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে তার ব্যর্থ নীতির প্রতিটি পদক্ষেপকে সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু তিনি অচিরেই বুঝবেন ইরানি জনগণ বহিঃশক্তির চাপের কাছে নতি স্বীকার করে না। তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

জারিফ বলেন, ইরানি জনগণকে কষ্টে ফেলতে পেরে ট্রাম্প আনন্দ পাচ্ছেন। কিন্তু নিজের পূর্বসুরীদের মতো তিনি উপলব্ধি করবেন, চাপের মুখে ইরানি জনগণ নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ায় না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে অন্যায়ভাবে তার দেশকে বের করে নেন। এরপর নভেম্বরে তেহরানের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। ট্রাম্প এ সম্পর্কে বলেছেন, তার প্রশাসন ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করবে।

তবে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতমাসে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আমেরিকা যে ‘অর্থনৈতিক’ ও ‘মনস্তাত্ত্বিক’ যুদ্ধ শুরু করেছে তার বিরুদ্ধে ইরানি জনগণ রুখে দাঁড়িয়েছে। এ ছাড়া, ফেব্রুয়ারি মাসেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ইরানি জনগণের দৃঢ় অবস্থানের কারণে তার দেশের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে।  জারিফ বলেন, বিগত ৪০ বছর ধরে ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো আমেরিকার জন্য উল্টো ফল বয়ে এনেছে। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/আশরাফুর রহমান/১