আইআরজিসি’র বিরুদ্ধে আমেরিকা কিছু করলে শক্তি প্রয়োগ করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i69505-আইআরজিসি’র_বিরুদ্ধে_আমেরিকা_কিছু_করলে_শক্তি_প্রয়োগ_করবে_ইরান
পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে আমেরিকা কোনো রকমের পদক্ষেপ নিলে শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে। মার্কিন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১২, ২০১৯ ০৬:৫২ Asia/Dhaka
  • হামিদ বায়েদিনেজাদ
    হামিদ বায়েদিনেজাদ

পারস্য উপসাগরে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে আমেরিকা কোনো রকমের পদক্ষেপ নিলে শক্তি প্রয়োগ করে জবাব দেয়া হবে। মার্কিন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুরকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন ব্রিটেনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত হামিদ বায়েদিনেজাদ।

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আইআরজিসি-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেন। এ প্রসঙ্গে বায়েদিনেজাদ বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান এখন অনেকটা টলটলায়মান এবং ইরানের এলিট বাহিনীর বিরুদ্ধে কোনো রকমের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না। আইআরজিসি-কে সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করার পর এমনকি খোদ মার্কিন সরকারের ভেতরে উদ্বেগ দেখা দিয়েছে কারণ মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের ক্ষেত্রে দ্রুতই এর প্রভাব পড়বে।

পারস্য উপসাগরে আইআরজিসি'র মহড়া (ফাইল ফটো)

বায়েদিনেজাদ বলেন, “আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প আইআরজিসি-কে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিতান্তই বাগাড়ম্বর করেছেন, তিনি তা কখনো বাস্তবায়ন করবেন না। আর বাস্তবায়ন করতে গেলে তারা দেখবে যে, ইরানের এ বাহিনী কতটা শক্তি প্রয়োগ করে জবাব দিচ্ছে।”

ইরানি কূটনীতিক আরো বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ নির্মূলে আইআরজিসি যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে তাতে এ বাহিনীকে পুরস্কার দেয়া উচিত ছিল।#  

পার্সটুডে/এসআইবি/১২