বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i71782-বেশি_মাত্রায়_ইউরেনিয়াম_সমৃদ্ধকরণ_শুরু_করেছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান আবার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। পরমাণু সমঝোতার শর্ত অনুযায়ী ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুলাই ০৭, ২০১৯ ১২:১১ Asia/Dhaka
  • যৌথ সংবাদ সম্মেলনে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দেয় ইরান
    যৌথ সংবাদ সম্মেলনে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার ঘোষণা দেয় ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরান আবার বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে। পরমাণু সমঝোতার শর্ত অনুযায়ী ৩.৬৭ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারত।

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা বাস্তবায়নের বিষয়ে ইউরোপীয় দেশগুলোর জন্য তেহরানের পক্ষ থেকে বেধে দেয়া ৬০ দিনের সময়সীমা পার হওয়ার পর ইরান এ পদক্ষেপ নিল। আজ (রোববার) রাজধানী তেহরানে যৌথ সংবাদ সম্মেলনে ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, প্রশাসনের মুখপাত্র আলী রাবিয়ি এং ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি এ ঘোষণা দেন।

পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন প্রেসিডেন্ট ট্রাম্প

আমেরিকা গত বছর এ সমঝোতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়ার পর ইরান সমঝোতার ধারা অনুসরণ করে এসব পদক্ষেপ নিচ্ছে। কিছু দিন আগে ইরান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ৩০০ কেজির সীমা না মানার ঘোষণা দিয়েছে।

কামালভান্দি বলেন, ইরান ৩.৬৭ মাত্রা থেকে বেরিয়ে বিদ্যুত স্থাপনার জন্য যত মাত্রার প্রয়োজন তত মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তবে ঠিক কত মাত্রায় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করতে হবে তিনি তা নির্দিষ্ট করে বলেন নি। অবশ্য, ইরান আগেই বলেছে, বুশেহর পরমাণু স্থাপনার জন্য ৫ মাত্রার এবং তেহরান গবেষণা চুল্লির জন্য ২০ মাত্রায় সমুদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন।#

পার্সটুডে/এসআইবি/৭