‘হজে লোক পাঠানোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে সৌদি আরব’
https://parstoday.ir/bn/news/iran-i7210-হজে_লোক_পাঠানোর_ক্ষেত্রে_সমস্যা_সৃষ্টি_করছে_সৌদি_আরব’
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী আলী জান্নাতি অভিযোগ করেছেন, চলতি বছরে হজে লোক পাঠানোর ক্ষেত্রে সৌদি আরব সমস্যা তৈরি করছে। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক মাস থেকে সৌদি সরকার এ সমস্যা তৈরি করে আসছে।”
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০১৬ ০৬:৩২ Asia/Dhaka
  • ‘হজে লোক পাঠানোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করছে সৌদি আরব’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংস্কৃতি ও ইসলামি দিক-নির্দেশনা বিষয়ক মন্ত্রী আলী জান্নাতি অভিযোগ করেছেন, চলতি বছরে হজে লোক পাঠানোর ক্ষেত্রে সৌদি আরব সমস্যা তৈরি করছে। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে গত কয়েক মাস থেকে সৌদি সরকার এ সমস্যা তৈরি করে আসছে।”

রাজধানী তেহরানে সোমবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন আলী জান্নাতি। তিনি বলেন, “আমরা ঐকান্তিকভাবেই পবিত্র মক্কায় লোক পাঠানোর চেষ্টা করছি। কিন্তু ইরানের জাতীয় বিমান সংস্থা ইরান এয়ারের বিমানে করে সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে রিয়াদ সমস্যা সৃষ্টি করছে; পাশাপাশি ওমরা পালনে ইচ্ছুক ব্যক্তিদের ভিসা দেয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি করছে।”

ইরান ও সৌদি আরবের মধ্যে বর্তমানে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে এবং সুইজারল্যান্ডের দূতাবাস তেহরানে সৌদি স্বার্থ দেখাশুনা করে। সে কারণে ইরান বলেছে, সুইস দূতাবাসের মাধ্যমে সৌদি আরব ইরানি নাগরিকদের হজ ও ওমরার জন্য ভিসা দিতে পারে। কিন্তু সৌদি আরব বলছে ইরানের বাইরে তৃতীয় কোনো দেশ থেকে ইরানি নাগরিকদের ভিসা সংগ্রহ করতে হবে। জবাবে ইরান বলেছে, সৌদি আরবের এ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।#

সিরাজুল ইসলাম/১৯