জারিফের ওপর মার্কিন নিষেধজ্ঞা: হাস্যকর বলছে আইআরজিসি
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জাারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের ওপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা আরোপের নিন্দা করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। মার্কিন নিষেধাজ্ঞাকে হাস্যকর ও বেআইনি বলেও আইআরজিসি মন্তব্য করেছে।
আইআরজিসি আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে বলেছে, “ইরানের সম্মানিত পররাষ্ট্রমন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমেরিকা আরো একবার প্রমাণ করেছে যে, তারা ইসলামি বিপ্লবের প্রসারের কারণে ক্ষুব্ধ এবং ইরানের ইসলামি শাসন ব্যবস্থা ও মহান জনগণের বিরুদ্ধে তাদের শত্রুতা প্রকাশ করেছে।”
মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (বুধবার) ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। জারিফকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর পক্ষে সারা বিশ্বে প্রাথমিক মুখপাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন নুচিন ওয়াশিংটনে এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সঠিক ইতিহাস জানার আহ্বান জানানোর একদিন পর জাওয়াদ জারিফ এ নিষেধাজ্ঞার সম্মুখীন হলেন।#
পার্সটুডে/এসআইবি/১