আফগানিস্তানে নিরাপত্তা ও স্থিতিশীলতা চায় ইরান: লারিজানি
-
লারিজানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার আলী লারিজানি বলেছেন, তার দেশ আফগান সরকারের নেতৃত্বে চলমান শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে। তিনি গতকাল তেহরানে আফগান সিনেটের চেয়ারম্যান ফজল হাদি মুসলিমইয়ায়ের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।
তিনি বলেন, ইরান আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে গুরুত্ব দেয়। লারিজানি আরও বলেন, আফগান সিনেটের চেয়ারম্যানের সঙ্গে তার খুবই ভালো আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও দুই দেশের মধ্যে রাজনৈতিক শলাপরামর্শ অব্যাহত রাখতে হবে। এ সময় তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্রনীতিতে প্রতিবেশী দেশের শান্তি ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্ব পায়।
এ সময় আফগান সিনেটের চেয়ারম্যান আফগান শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থনের জন্য ইরানকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরো জোরদার করতে হবে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।