আমেরিকায় সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারবর্গকে শোক জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i72534-আমেরিকায়_সন্ত্রাসী_হামলায়_নিহতদের_পরিবারবর্গকে_শোক_জানাল_ইরান
মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওহাইও অঙ্গরাজ্যের দু’টি সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি রোববার এক বিবৃতিতে এই সমবেদনা জানান এবং এসব ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
আগস্ট ০৫, ২০১৯ ০৬:০১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওহাইও অঙ্গরাজ্যের দু’টি সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি রোববার এক বিবৃতিতে এই সমবেদনা জানান এবং এসব ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন।

গতকাল রোববার ও তার আগের দিন শনিবার আমেরিকার ওহাইও ও টেক্সাস অঙ্গরাজ্যে দু’টি গুলিবর্ষণের ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত ও অপর বহু লোক আহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের ব্যবহার যথেচ্ছ হওয়ার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ গুলিবর্ষণের ঘটনায় নিহত হয়।

আমেরিকার সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির জনগণের হাতে ২৭ কোটি থেকে ৩০ কোটি আগ্নেয়াস্ত্র রয়েছে। এর অর্থ হচ্ছে, গড়পড়তা দেশটির প্রায় প্রতিটি নাগরিকের হাতে আগ্নেয়াস্ত্র আছে।

অস্ত্রধারীদের প্রতি নিজের সমর্থন জানান প্রেসিডেন্ট ট্রা

আমেরিকার মানবাধিকার সংগঠনগুলো আগ্নেয়াস্ত্রের এই যথেচ্ছ ব্যবহারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেও অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর প্রভাবশালী ভূমিকার কারণে কোনো মার্কিন সরকার আগ্নেয়াস্ত্র বিক্রির আইন কঠোর করার উদ্যোগ নিয়ে সফল হতে পারেনি। অবশ্য বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই আগ্নেয়াস্ত্রের যথেচ্ছ ব্যবহারের পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন।

২০১৭ সালের গোড়ার দিকে আমেরিকার প্রসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেই ট্রাম্প আগ্নেয়াস্ত্রের মালিকদের উদ্দেশ করে বলেছিলেন, আমেরিকার অস্ত্রের মালিকদের অধিকার লঙ্ঘনের আট বছর সময় অতিক্রান্ত হয়েছে এবং এখন তারা হোয়াইট হাউজে তাদের ঘোর সমর্থন একজন প্রেসিডেন্ট রয়েছেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আট বছর ধরে আগ্নেয়াস্ত্র আইন কঠোর করার যে চেষ্টা চালিয়েছেন সেদিকে ইঙ্গিত করে ট্রাম্প ওই বক্তব্য দেন।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।