ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করলেন ইরানের প্রেসিডেন্ট ও মন্ত্রীরা
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আজ (শনিবার) মন্ত্রিসভার সদস্যদেরকে সঙ্গে নিয়ে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেছেন। সেখানে তারা পুনরায় ইমাম খোমেনী (রহ.)'র বিপ্লবী আদর্শ অনুসরণ অব্যাহত রাখার শপথ নেন এবং বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
ইরানে এখন 'সরকার সপ্তাহ' চলছে। সরকার সপ্তাহ'র প্রথম দিনে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভার সদস্যরা ইমাম খোমেনীর মাজার জিয়ারত করলেন।
এ সময় ইমাম খোমেনী (রহ.)'র নাতি ও মাজারের তত্ত্বাবধায়ক হুজ্জাতুল ইসলাম হাসান খোমেনী উপস্থিত ছিলেন।
ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারতের তারা ইরানের সাবেক প্রেসিডেন্ট আয়াতুল্লাহ আকবর হাশেমি রাফসানজানি, মোহাম্মদ আলী রাজায়ি ও সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বহোনারের মাজার জিয়ারত করেন।
১৯৮১ সালের আগস্টে সন্ত্রাসী হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আলী রাজায়ি ও সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বহোনার শহীদ হন। তাদের স্মরণে প্রতিবছর ২৪ থেকে ৩০ আগস্ট ইরানে 'সরকার সপ্তাহ' পালিত হয়।
সরকার সপ্তাহ উপলক্ষে প্রতি বছরই বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়। সপ্তাহ'র প্রথম দিন ইমাম খোমেনী (রহ)'র মাজার জিয়ারতের মধ্যদিয়ে এসব কর্মসূচি পালন শুরু হয়।#
পার্সটুডে/এসএ/২৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।