শহীদ আলী আসগর (আ.) স্মরণে ইরানে দুধের শিশুদের মিছিল
https://parstoday.ir/bn/news/iran-i73491-শহীদ_আলী_আসগর_(আ.)_স্মরণে_ইরানে_দুধের_শিশুদের_মিছিল
প্রতিবছরের মতো এবারও মহররমের প্রথম শুক্রবারকে ইরানে 'আন্তর্জাতিক আলী আসগর (আ.)' দিবস হিসেবে পালিত হয়েছে। কারবালা প্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শহীদ হজরত হোসেইন (আ)-এর ছয় মাসের শিশু হজরত আলী আসগর স্মরণে এ দিবস পালন করা হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৯ ১৬:১৩ Asia/Dhaka
  • শহীদ আলী আসগর (আ.) স্মরণে ইরানে দুধের শিশুদের মিছিল

প্রতিবছরের মতো এবারও মহররমের প্রথম শুক্রবারকে ইরানে 'আন্তর্জাতিক আলী আসগর (আ.)' দিবস হিসেবে পালিত হয়েছে। কারবালা প্রান্তরে ইয়াজিদি বাহিনীর হাতে শহীদ হজরত হোসেইন (আ)-এর ছয় মাসের শিশু হজরত আলী আসগর স্মরণে এ দিবস পালন করা হয়।

কারবালায় ইয়াজিদ বাহিনীর পানি-অবরোধের কারণে শিশু আসগর যখন তৃষ্ণায় ছটফট করছিলেন তখন ইমাম হুসাইন (আ.) তাকে কোলে নিয়ে তাঁর জন্য পানি চান। পানির পরিবর্তে পাষাণ-হৃদয় ইয়াজিদ সেনাদের একজন তিন শাখা-বিশিষ্ট একটি তীর নিক্ষেপ করলে তা আসগরের নরম গলা ভেদ করে। এই পাষণ্ড ঘাতকের নাম ছিল হারমালা বিন কাহিল। বলা হয়ে থাকে ইমাম তাঁর কয়েক ফোটা রক্ত আকাশের দিকে নিক্ষেপ করলে তা কখনও মাটিতে ফিরে আসেনি। বীর মুখতার কয়েক বছর পর হারমালাকে হত্যা করেছিলেন দূর থেকে গলায় ছুরি নিক্ষেপ করে যা এই পাষণ্ডের গলা বিদ্ধ করেছিল।

প্রতি বছর মহররমের সময় বিশ্বের লাখ লাখ মুসলমান হযরত আলী আসগর (আ.)’র শাহাদত দিবস পালন করেন শোক মিছিলে শূন্য ও রক্তমাখা দোলনা দুলিয়ে। শোকার্ত মায়েরা তাদের শিশুকে কোলে নিয়ে এই শোক মিছিলে অংশ নেন। ফলে সৃষ্টি হয় হৃদয়-বিদারী শোকের পরিবেশ। এছাড়াও তারা এসময় শিশু ও অন্যদের মধ্যে দুধ বিতরণ করে থাকেন। 

এদিন ইরানি নারীরা কেবল দুগ্ধপোষ্য শিশুকে নয় তাদের ছোট ছোট সন্তানদেরও আসগরের পোশাকে সজ্জিত করে আনেন।

ইরানের পাশাপাশি পাকিস্তান, ভারত এবং ইরাকসহ বহু দেশে মহররমের প্রথম শুক্রবারে পালন করা হয় আন্তর্জাতিক আলী আসগর দিবস।#

পার্সটুডে/আশরাফুর রহমান/৮

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন