ইরান পরমাণু অস্ত্র বানাচ্ছিল বলে ইসরাইলের দাবি; জারিফের প্রত্যাখ্যান
https://parstoday.ir/bn/news/iran-i73520-ইরান_পরমাণু_অস্ত্র_বানাচ্ছিল_বলে_ইসরাইলের_দাবি_জারিফের_প্রত্যাখ্যান
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু অস্ত্রের প্রকৃত মজুদকারী ইহুদিবাদী ইসরাইল মিথ্যাবাদী রাখালের মতো ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ করছে। দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল (সোমবার) নতুন করে দাবি করেছেন, ইরান একটি গোপন স্থাপনায় পরমাণু অস্ত্র বানাচ্ছিল, কিন্তু ইসরাইলি গুপ্তচরেরা তা জেনে ফেলার পর তেহরান ওই স্থাপনা ধ্বংস করে ফেলেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১০, ২০১৯ ০৫:৩০ Asia/Dhaka
  • জারিফ
    জারিফ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পরমাণু অস্ত্রের প্রকৃত মজুদকারী ইহুদিবাদী ইসরাইল মিথ্যাবাদী রাখালের মতো ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ করছে। দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল (সোমবার) নতুন করে দাবি করেছেন, ইরান একটি গোপন স্থাপনায় পরমাণু অস্ত্র বানাচ্ছিল, কিন্তু ইসরাইলি গুপ্তচরেরা তা জেনে ফেলার পর তেহরান ওই স্থাপনা ধ্বংস করে ফেলেছে।

বর্ণবাদী ও যুদ্ধবাজ বেনিয়ামিন নেতানিয়াহুর নয়া অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে জারিফ এক টুইটে লিখেছেন, নেতানিয়াহু মিথ্যাবাদী রাখালের মতো ভাল্লুক, ভাল্লুক বলে চিলাচ্ছে। তিনি তার টুইটে ১৯৯৬ সালের ৬ অক্টোবর ব্রিটিশ পত্রিকা দ্য সানডে টাইমসে’র প্রচ্ছদ যুক্ত করেছেন যেখানে ইসরাইলের গোপন পরমাণু অস্ত্রের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন রয়েছে।

জারিফ তার টুইটে আরও লিখেছেন, নেতানিয়াহু ও বি-টিম কেবলই যুদ্ধ চায়, তাদের কাছে নিরাপরাধ মানুষের রক্ত ও সাত ট্রিলিয়ন ডলারের কোনো গুরুত্ব নেই।

জারিফ সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবির যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ এবং মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে বি-টিম হিসেবে আখ্যায়িত করে থাকেন। এছাড়া সাত ট্রিলিয়ন ডলার বলতে মধ্যপ্রাচ্যে যুদ্ধে আমেরিকার সাত ট্রিলিয়ন ডলার খরচ হওয়ার বিষয়ে ট্রাম্পের স্বীকারোক্তির প্রতি ইঙ্গিত করেছেন জারিফ।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।