সৌদির ওপর ড্রোন হামলা ইয়েমেনিদের আত্মরক্ষার বৈধ অধিকার: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i73722-সৌদির_ওপর_ড্রোন_হামলা_ইয়েমেনিদের_আত্মরক্ষার_বৈধ_অধিকার_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় যে হামলা চালিয়েছে তা ইয়েমেনের জনগণের আত্মরক্ষার বৈধ অধিকার। প্রেসিডেন্ট রুহানি বলেন, যখন ইয়েমেনের জনগণের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তখন কেউ আশা করতে পারে না যে তারা চুপ করে থাকবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৭, ২০১৯ ০৯:৩৫ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সম্প্রতি সৌদি আরবের তেল স্থাপনায় যে হামলা চালিয়েছে তা ইয়েমেনের জনগণের আত্মরক্ষার বৈধ অধিকার। প্রেসিডেন্ট রুহানি বলেন, যখন ইয়েমেনের জনগণের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তখন কেউ আশা করতে পারে না যে তারা চুপ করে থাকবে।

গতকাল (সোমবার) তুরস্কে রাজধানী আঙ্কারায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে ড. হাসান রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, বৈদেশিক আগ্রাসন এবং আমেরিকা ও ইউরোপ থেকে যে অস্ত্রের ঢল নেমেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে তার জবাব দিতে হচ্ছে ইয়েমেনের জনগণকে।

আংকারা বৈঠকে অংশ নেন (বাম থেকে) ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রেসিডেন্ট 

প্রেসিডেন্ট রুহানি জোর দিয়ে বলেন, যখন তাদের দেশ ধ্বংস হয়ে যাচ্ছে তখন ইয়েমেনের জনগণ চুপ করে বসে থাকতে পারে না; আত্মরক্ষা তাদের বৈধ অধিকার। তারা সৌদি আগ্রাসনের পাল্টা জবাব দিচ্ছে।

গত শনিবার খুব ভোরে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনারা ১০টি ড্রোনের সাহায্যে সৌদি আরবের আরামকো তেল কোম্পানির দুটি স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এরপর প্রেসিডেন্ট রুহানি সংবাদ সম্মেলনে এসব কথা বললেন। ড্রোন হামলায় সৌদি আরবের তেল ও গ্যাস উত্তোলনের শতকরা ৫০ ভাগ বন্ধ হয়ে গেছে। এর প্রভাবে সৌদি আরব প্রতিদিন এখন ৫৭ লাখ ব্যারেল তেল কম

ইয়েমেনি ড্রোন হামলার পর আরামকো তেল স্থাপনায় ব্যাপকভাবে আগুন ধরে যায়

উত্তোলন করছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে- ড্রোন হামলায় আরামকো তেল স্থাপনার যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করতে কয়েক মাস লেগে যেতে পারে। ফলে সৌদি আরব থেকে তেল সরবরাহ স্বাভাবিক হতেও কয়েক মাস সময় লাগবে যা আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৭