সৌদি সরকারের উচিত ইয়েমেনের নিরীহ মানুষ হত্যা বন্ধ করা: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i73861-সৌদি_সরকারের_উচিত_ইয়েমেনের_নিরীহ_মানুষ_হত্যা_বন্ধ_করা_ইরান
সৌদি আরবের কোনো কোনো কর্মকর্তা সেদেশের দু’টি তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করার যে চেষ্টা করছেন তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আবারো প্রত্যাখ্যান করেছে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৯ ০২:৫৬ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসন (ফাইল ছবি)
    ইয়েমেনে সৌদি আরবের ভয়াবহ আগ্রাসন (ফাইল ছবি)

সৌদি আরবের কোনো কোনো কর্মকর্তা সেদেশের দু’টি তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করার যে চেষ্টা করছেন তাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে আবারো প্রত্যাখ্যান করেছে তেহরান।

গত প্রায় পাঁচ বছর ধরে সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনের সেনাবাহিনী ওই হামলার দায়িত্ব স্বীকার করলেও রিয়াদ এ ঘটনার জন্য অনর্থক তেহরানকে দায়ী করার চেষ্টা করে যাচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি শনিবার রাতে এক বিবৃতিতে বলেন, এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে, সৌদি সরকার ইরান-বিদ্বেষী মনোভাবের কারণে ইয়েমেনে নিজের পরাজয়ের দায়ভার তেহরানের ওপর চাপানোর চেষ্টা করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

তিনি বলেন, সৌদি সরকারের উচিত অন্য দেশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ না তুলে ইয়েমেনে ভয়াবহ আগ্রাসন বন্ধ করা; কারণ, এই আগ্রাসনে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে এবং দেশটির অবকাঠামোর অপূরণীয় ক্ষতি হয়েছে।

সৌদি সরকার সেদেশের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দু’টি তেল স্থাপনায় সাম্প্রতিক হামলার জন্য ইরানকে দায়ী করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে। অথচ ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই হামলার দায় স্বীকার করেছে এবং তেহরান কঠোর ভাষায় এতে নিজের হাত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেছে। #

পার্সটুডে/এমএমআই/২২                    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।