মিলাদ টাওয়ার থেকে ঝাঁপ দিলো ইরানের সশস্ত্র বাহিনীর ছত্রী সেনারা
https://parstoday.ir/bn/news/iran-i73914-মিলাদ_টাওয়ার_থেকে_ঝাঁপ_দিলো_ইরানের_সশস্ত্র_বাহিনীর_ছত্রী_সেনারা
ইরানে গতকাল থেকে শুরু হয়েছে পবিত্র প্রতিরোধ সপ্তাহ। ২২ সেপ্টেম্বর ছিল ইরানের ওপর ইরাকের সাবেক বাথ সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধ শুরুর বার্ষিকী। ইরানে প্রতিবছর এ দিন থেকে শুরু হয় পবিত্র প্রতিরোধ সপ্তাহ।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৫:১৪ Asia/Dhaka
  • মিলাদ টাওয়ার থেকে ঝাঁপ দিলো ইরানের সশস্ত্র বাহিনীর ছত্রী সেনারা

ইরানে গতকাল থেকে শুরু হয়েছে পবিত্র প্রতিরোধ সপ্তাহ। ২২ সেপ্টেম্বর ছিল ইরানের ওপর ইরাকের সাবেক বাথ সরকারের চাপিয়ে দেয়া যুদ্ধ শুরুর বার্ষিকী। ইরানে প্রতিবছর এ দিন থেকে শুরু হয় পবিত্র প্রতিরোধ সপ্তাহ।

ছত্রীসেনা দল

৩৯ বছর আগে এ দিনে ইরাকের সাবেক সাদ্দাম সরকারের আগ্রাসী বাহিনী ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর আগ্রাসন শুরু করেছিল। এর মধ্য দিয়ে আরম্ভ হয় রক্তক্ষয়ী যুদ্ধ। আমেরিকার সবুজ সংকেত এবং সৌদি আরব ও কুয়েতের আর্থিক পৃষ্ঠপোষকতায় ইরাক সেদিন ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর এ হঠকারিতা দেখিয়েছিল। টানা আট বছরের সে যুদ্ধ শেষ হয় আগ্রাসী ইরাকি বাহিনীর শোচনীয় পরাজয়ের মধ্য দিয়ে। আর ইরান মর্যাদাপূর্ণ বিজয় লাভ করে।

বরজে মিলাদের মঞ্চ থেকে ঝাঁপ দিচ্ছেন এক ছত্রীসেনা

প্রতিরোধ সপ্তাহের কার্যক্রমের অংশ হিসেবে ইরানের সশস্ত্র বাহিনীর ছত্রী সেনারা ইরানের রাজধানী তেহরানের বরজে মিলাদ বা মিলাদ টাওয়ার থেকে ঝাঁপ দেন। তাদের সেই দৃষ্টি নন্দন এবং সাহসী ঝাঁপ দেয়ার দৃশ্যকে ক্যামেরা বন্দি করেছেন ইরানের তাসনিম সংবাদ সংস্থা আলোকচিত্রই। এখানে সে ছবিগুলো দেয়া হলও।

পার্সটুডে/মূসা রেজা/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।