নিউইয়র্কে ক্যানসারে আক্রান্ত রাভাঞ্চিকে দেখতে জারিফকে বাধা দিয়েছে আমেরিকা!
নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ক্যানসারে আক্রান্ত জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চিকে দেখতে যাওয়ার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফের একটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে আমেরিকা।
মার্কিন পররাষ্ট্র দফতর গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে ঘোষণা করেছে যে ইরানের কারাগারে আটক কয়েকজন আমেরিকার নাগরিকের মধ্যে একজনকে মুক্ত করলেই কেবল জারিফ তার সহকর্মীকে দেখতে হাসপাতালে যেতে পারেন। গত জুলাই মাসে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের ওপর নিষেধাজ্ঞা এবং আমেরিকায় তার ভ্রমণের ওপর বিধিনিষেধ আরোপের আওতায় তিনি কেবল জন এফ কেনেডি বিমানবন্দর থেকে নিউইয়র্কে জাতিসংঘ ভবন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। তেহরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করার কারণে ওয়াশিংটন বেশ কয়েকজন ইরানি নাগরিককে আটক করেছে বলে সংবাদ মাধ্যমে খবর এসেছে।
এদিকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের স্টেম সেল বিজ্ঞানী ড. মাসুদ সোলায়মানি বিনা বিচারে গত প্রায় এক বছর ধরে মার্কিন কারাগারে আটক রয়েছেন।তারও শারিরীক অবস্থা খারাপের দিকে যাচ্ছে।এছাড়া কয়েক দিন আগে মার্কিন সরকার ইরানের বেশ কিছু কর্মকর্তাকে আমেরিকায় প্রবেশ কিংবা সেখানে অবাধ চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। পররাষ্ট্রমন্ত্রী জারিফ মার্কিন এ নিষেধাজ্ঞাকে 'মৌলিকভাবে অমানবিক' হিসেবে আখ্যায়িত করেছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।