সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে কীভাবে দেখছে ইরান?
https://parstoday.ir/bn/news/iran-i74304-সিরিয়া_থেকে_মার্কিন_সেনা_প্রত্যাহারকে_কীভাবে_দেখছে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা অনেক দেরিতে সিরিয়ার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের উচিৎ ছিল আরও আগেই সিরিয়ায় আগ্রাসনের ইতি ঘটানো এবং সব সেনা সরিয়ে নেয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৯ ১৩:০৯ Asia/Dhaka
  • সেনা সরিয়ে নেওয়ার পর সিরিয়ায় আমেরিকার একটি ঘাঁটি
    সেনা সরিয়ে নেওয়ার পর সিরিয়ায় আমেরিকার একটি ঘাঁটি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমেরিকা অনেক দেরিতে সিরিয়ার ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের উচিৎ ছিল আরও আগেই সিরিয়ায় আগ্রাসনের ইতি ঘটানো এবং সব সেনা সরিয়ে নেয়া।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি অবৈধ। মার্কিন সেনারা চলে যাওয়ার ফলে সিরিয়াসহ গোটা অঞ্চলেই শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলে ইরান আশা করছে। তবে একইসঙ্গে সিরীয় ভূখণ্ডে তুর্কি সেনাদের তৎপরতার বিষয়ে ইরান উদ্বিগ্ন। 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, সিরিয়ার ভূখণ্ডে তুর্কি সেনাবাহিনী ঢোকার ফলে সেখানে জান-মালের ব্যাপক ক্ষতি হবে, এ কারণে ইরান সব ধরণের সামরিক অভিযানের বিরোধী।

ইরানের বিবৃতিতে আরও বলা হয়, ইসলামি ইরান শান্তিপূর্ণ উপায়ে বিদ্যমান উদ্বেগ নিরসনে তুরস্ক ও সিরিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।