'ইরাকে বাথ পার্টিকে ফিরিয়ে আনতে চায় আমেরিকা এবং ইসরাইল'
https://parstoday.ir/bn/news/iran-i74317-'ইরাকে_বাথ_পার্টিকে_ফিরিয়ে_আনতে_চায়_আমেরিকা_এবং_ইসরাইল'
ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা ইরাকের ক্ষমতাচ্যুত বাথ পার্টিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৮, ২০১৯ ১৫:৪০ Asia/Dhaka
  • হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
    হোসেইন আমির আব্দুল্লাহিয়ান

ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ উপদেষ্টা হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা ইরাকের ক্ষমতাচ্যুত বাথ পার্টিকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে চায়।

গতকাল (সোমবার) রাতে আমির আব্দুল্লাহিয়ান ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইরাকের চলমান সহিংস আন্দোলন সম্পর্কে বলেন, আমেরিকা এবং ইহদিবাদী ইসরাইল সাইবার হামলা এবং সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে ইরাকের অভ্যন্তরে নিরাপত্তাহীনতা এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।

তিনি বলেন, ইসরাইল এবং আমেরিকা যখনই ইরাকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তখনই দেশটির জনগণ ঐক্যবদ্ধভাবে তা ব্যর্থ করে দিয়েছে। এছাড়া ইরাকে তাদের সব নীতি ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন আব্দুল্লাহিয়ান।   

ইরাক সহিংস আন্দোলনের একটি চিত্র

সম্প্রতি দুর্নীতি, বেকারত্ব এবং অপ্রতুল সরকারি সুবিধার মতো কিছু সমস্যার সমাধানের জন্য রাজধানী বাগদাদসহ  ইরাকজুড়ে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ইরাক সরকার রাজধানী বাগদাদে কারফিউ জারি করতে বাধ্য হয়। 

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদির সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে বিক্ষোভকারীদের বিভিন্ন দাবি পর্যালোচনার পর অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়ন ঘটানোর জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গরিবদের আবাসন ও চাকরির ব্যবস্থা করার পাশাপাশি দুর্নীতি দমনে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।#

পার্সটুডে/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।