ইরানে দফতর খুলল পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি
https://parstoday.ir/bn/news/iran-i74717-ইরানে_দফতর_খুলল_পাকিস্তানের_ফেডারেল_ইনভেস্টিগেশন_এজেন্সি
পাকিস্তানের অন্যতম গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ইরানের রাজধানী তেহরানে একটি দপ্তর খুলেছে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) তেহরানস্থ পাকিস্তান দূতাবাস ভবনে পাকিস্তানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই দপ্তর খোলা হয়।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২৪, ২০১৯ ০৩:৩৬ Asia/Dhaka
  • ইরানের একজন সামরিক কর্মকর্তা ফিতা কেটে এফআইএ\\\\\\\'র দপ্তর উদ্বোধন করেন; পাশে রাষ্ট্রদূত মিসেস রাফাত মাসুদ
    ইরানের একজন সামরিক কর্মকর্তা ফিতা কেটে এফআইএ\\\\\\\'র দপ্তর উদ্বোধন করেন; পাশে রাষ্ট্রদূত মিসেস রাফাত মাসুদ

পাকিস্তানের অন্যতম গোয়েন্দা সংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) ইরানের রাজধানী তেহরানে একটি দপ্তর খুলেছে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) তেহরানস্থ পাকিস্তান দূতাবাস ভবনে পাকিস্তানি রাষ্ট্রদূতের উপস্থিতিতে এই দপ্তর খোলা হয়।

তেহরানে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত মিসেস রাফাত মাসুদ এফআইএ’র দপ্তরের উদ্বোধনি অনুষ্ঠানে বলেন, ইরান-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা জোরদার করতে দু’দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে এ দপ্তর খোলা হয়েছে।

দু’দেশের দীর্ঘ সীমান্তে এরইমধ্যে সংঘটিত হওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা উল্লেখ করে পাক রাষ্ট্রদূত বলেন, এফআইএর দপ্তর খোলার ফলে এসব সমস্যার পুনরাবৃত্তি রোধ করার পাশাপাশি ইরানের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক শক্তিশালী হবে বলে ইসলামাবাদ আশা করছে।

ইরান-পাকিস্তান সীমান্তে নিরাপত্তা শক্তিশালী করা এফআইএ'র দপ্তর খোলার মূল উদ্দেশ্য

রাফাত মাসুদ জানান, ইরান-পাকিস্তান সীমান্তে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের তৎপরতা ও মাদক চোরাচালান বন্ধ করাও এ দপ্তর খোলার অন্যতম উদ্দেশ্য। দুই বছর আগে ইসলামাবাদস্থ ইরান দূতাবাসে প্রথম এফআইএ’র একটি দপ্তর চালু করা হয়েছিল বলেও জানান পাক রাষ্ট্রদূত। তিনি বলেন, ওই দপ্তর সাফল্যের সঙ্গে কাজ করার পর ইরানের সম্মতিতে তেহরানেও এফআইএ’র শাখা খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এফআইএ পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা। বিশেষ করে পার্শ্ববর্তী দেশগুলোর সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার ও এসব এলাকার যেকোনো অপরাধ দমন, তদন্ত ও সন্ত্রাস-বিরোধী অভিযান পরিচালন করার লক্ষ্যে এই সংস্থা কাজ করে।#

পার্সটুডে/এমএমআই/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।