শত্রুদেরকে জলে, স্থলে ও আকাশে পরাস্ত করা হয়েছে: আইআরজিসি'র প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i74750-শত্রুদেরকে_জলে_স্থলে_ও_আকাশে_পরাস্ত_করা_হয়েছে_আইআরজিসি'র_প্রধান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদেরকে আমরা জলে, স্থলে ও আকাশে পরাস্ত করতে করতে সক্ষম হয়েছি। তারা সর্বত্রই অপমানিত ও অপদস্থ হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২৫, ২০১৯ ১১:৪৭ Asia/Dhaka
  • জেনারেল সালামি
    জেনারেল সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, শত্রুদেরকে আমরা জলে, স্থলে ও আকাশে পরাস্ত করতে করতে সক্ষম হয়েছি। তারা সর্বত্রই অপমানিত ও অপদস্থ হয়েছে।

তিনি ইরানের কুহকিলুয়ে ওয়া বুয়ের আহমাদ প্রদেশে এক জনসমাবেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেছেন, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এজন্য যে শত্রুরা জলে, স্থলে ও আকাশে আমাদের কাছে অপমানিত হয়েছে। আমরা তাদেরকে তাদের জায়গায় বসিয়ে দিয়েছি এবং তারা এখন বুঝতে পেরেছে যে ইরানি জাতির সঙ্গে হুমকি-ধমকি দিয়ে কাজ হবে না।

মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আমরা শত্রুদেরকে কখনোই আমাদের দিকে বাঁকা চোখে তাকানোর অনুমতি দেব না। শত্রুরাও এখন এটা ভালো করেই জানে যে, আমাদের সামনে অস্ত্র উঁচানো যাবে না, আত্মসমর্পণের পতাকা উড়াতে হবে। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নেতৃত্ব ও দিকনির্দেশনার প্রশংসা করে বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে চলার মাধ্যমেই কেবল আমরা মুক্তি পেতে পারি।

তিনি আরও বলেন, মার্কিনীরাও এখন এই জন্য আফসোস করছে যে তাদের একজন আধ্যাত্মিক নেতা নেই। তারা বলছে তাদের শক্তি আছে, কিন্তু নেতা নেই। এ কারণেই তারা পরাজিত হয়েছে।#

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ