আমেরিকা ও ইসরাইল কেবল শক্তির ভাষা বুঝতে পারে: খতিব
-
হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান আবুতোরাবি ফার্দ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান আবুতোরাবি ফার্দ বলেছেন- মার্কিন যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্র দেশগুলো কেবল একটি ভাষা বুঝতে পারে, আর তাহলো শক্তির ভাষা।
তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেছেন।
তিনি আরও বলেন, যেসব দেশ বলদর্পিদের মোকাবেলায় নিজেদের জাতীয় স্বার্থ রক্ষা করতে চায় তাদেরকে অবশ্যই রাজনীতি, জ্ঞান-বিজ্ঞান, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে শক্তি ও সক্ষমতা বাড়াতে হবে।

আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল প্রথম থেকে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বিদ্বেষী আচরণ করে আসছে বলে হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হাসান আবুতোরাবি ফার্দ মন্তব্য করেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।