ইরান ও তুরস্ক মিলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারে: ড. রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i74888-ইরান_ও_তুরস্ক_মিলে_মধ্যপ্রাচ্যে_শান্তি_প্রতিষ্ঠা_করতে_পারে_ড._রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন,মধ্যপ্রাচ্যের গত এক দশকের পরিস্থিতি এবং আঞ্চলিক সমস্যা সমাধানে ইরান ও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে প্রমাণিত হয় এই দুই দেশ একসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩১, ২০১৯ ০৮:৫৫ Asia/Dhaka
  • ড. হাসান রুহানি
    ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন,মধ্যপ্রাচ্যের গত এক দশকের পরিস্থিতি এবং আঞ্চলিক সমস্যা সমাধানে ইরান ও তুরস্কের গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে প্রমাণিত হয় এই দুই দেশ একসঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে।

তিনি তুরস্কের স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় এ কথা বলেন। ইরানের প্রেসিডেন্ট স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে তুরস্কের সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

এরদোগান (বামে) ও রুহানি (ডানে)

রুহানি আরো বলেছেন, তুরস্ক ও ইরানের মধ্যে ঐতিহাসিক ও বন্ধুপ্রতিম সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন ড. রুহানি।

ইরান ও তুরস্ক হচ্ছে দু’টি প্রতিবেশী মুসলিম দেশ। অর্থনৈতিক ও সামরিক দিক থেকেও এ দুই দেশ ভালো অবস্থানে রয়েছে।  

১৯২৩ সালের ২৯ অক্টোবর তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এ কারণে ২৯ অক্টোবর তুরস্কে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।