নতুন নিষেধাজ্ঞা ইরান সম্পর্কে আমেরিকার হতাশার বহিঃপ্রকাশ: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i75009-নতুন_নিষেধাজ্ঞা_ইরান_সম্পর্কে_আমেরিকার_হতাশার_বহিঃপ্রকাশ_মুখপাত্র
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন সরকার নতুন করে তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ওয়াশিংটনের হতাশারই বহিঃপ্রকাশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৫, ২০১৯ ১১:৩৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, মার্কিন সরকার নতুন করে তেহরানের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ওয়াশিংটনের হতাশারই বহিঃপ্রকাশ।

গতকাল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর দপ্তরের কয়েকজন কর্মকর্তা, ইরানের সেনাবাহিনীর প্রধান এবং বিচার বিভাগের প্রধানসহ নয় ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাইয়্যেদ আব্বাস মুসাভি একথা বলেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয়

তিনি বলেন, নিষেধাজ্ঞা আরোপ করা মার্কিন সরকারের আসক্তিতে পরিণত হয়েছে যা তাদেরকে অসাড় পরিস্থিতিতে ফেলেছে। এই আসক্তি ও হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা মাঝে মধ্যেই বাহুল্য এবং ব্যর্থ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে থাকেন। আব্বাস মুসাভি আরো বলেন, মার্কিন সরকারের এসমস্ত পদক্ষেপের মাধ্যমেই কথাই পরিষ্কার হয় যে, তারা কূটনীতির কোন সমস্যার সমাধান করতে সক্ষম নন।

গতকাল মার্কিন সরকারের অর্থ মন্ত্রণালয় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা সঙ্গে সম্পর্কযুক্ত সামরিক ও বেসামরিক ব্যক্তিত্ব ও একটি প্রতিষ্ঠান ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তার আগে ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের সংলাপের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন।#

পার্সটুডে/এসআইবি/৫