এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখনও হয় নি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i75153-এনপিটি_থেকে_বেরিয়ে_যাওয়ার_সিদ্ধান্ত_এখনও_হয়_নি_ইরান
পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখনও নেয় নি ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১০, ২০১৯ ১৫:০৬ Asia/Dhaka
  • আব্বাস মুসাভি
    আব্বাস মুসাভি

পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখনও নেয় নি ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি আজ (রোববার) এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ইরান হিসাব-নিকাশ করে এগোচ্ছে। পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী দেশগুলো কী ধরণের পদক্ষেপ নেয় তার ওপর নির্ভর করছে ইরানের পরবর্তী পদক্ষেপগুলো। ইরান নানা বিষয় ভেবে রেখেছে এবং সময় ও পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ নেবে। ইরান ১৯৬৮ সালে এনপিটিতে সই করেছে।  

আজকের সংবাদ সম্মেলনে সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেন, ইরান যেকোনো দেশের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানার বিরোধী। সিরিয়ায় তুরস্কের সামরিক হামলার বিষয়ে ইরানের অসন্তোষ এবং আঙ্কারা-তেহরান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে, বিশেষকরে তুরস্কের সঙ্গে ইরানের সম্পর্ক অতীতে আর কখনোই এতো ভালো ছিল না। তবে এর অর্থ এই নয় যে, তেহরান তার মৌলিক অবস্থান থেকে সরে এসেছে।

ইরাকের বিক্ষোভ ইরানের ভেতরেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল ও এর পেছনে গোপন হাত রয়েছে বলে সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এরদোগান এই বক্তব্যের মাধ্যমে প্রকৃতপক্ষে সতর্কবার্তা দিতে চেয়েছেন। তিনি ঠিক কথাই বলেছেন। আঞ্চলিক দেশগুলোর এ বিষয়ে সতর্কতা ও স্পর্শকাতরতা খুবই ভালো।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০    

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।