জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি পুনর্মূল্যায়ন করবে ইরানের সংসদ
https://parstoday.ir/bn/news/iran-i75310-জ্বালানি_তেলের_দাম_বৃদ্ধির_বিষয়টি_পুনর্মূল্যায়ন_করবে_ইরানের_সংসদ
ইরানের সংসদ সদস্যরা অল্প সময়ের নোটিশে জ্বালানি তেল বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের জন্য তারা সংসদে একটি বিল উত্থাপন করবেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
নভেম্বর ১৭, ২০১৯ ১২:০০ Asia/Dhaka
  • ইরানের পার্লামেন্ট
    ইরানের পার্লামেন্ট

ইরানের সংসদ সদস্যরা অল্প সময়ের নোটিশে জ্বালানি তেল বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, দাম বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের জন্য তারা সংসদে একটি বিল উত্থাপন করবেন।

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মোজতবা জুন্নুর বলেছেন, সংসদের সঙ্গে পরামর্শ না করেই তেলের দাম বাড়ানো হয়েছে বলে তারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। তারা অবিলম্বে এই বর্ধিত দাম আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার দাবি জানাবেন বলে জানান জুন্নুর।

শুক্রবার মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। এর প্রতিবাদে শনিবার ইরানের বিভিন্ন শহরের মানুষ ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেছেন, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। অন্যদিকে সরকার বলছে, গরীব জনগোষ্ঠীকে সাহায্য করার কাজে তেলের বর্ধিত দামের অর্থ কাজে লাগানো হবে।

ইরানের অপর সংসদ সদস্য হামিদরেজা হাজিবাবায়ি বলেছেন, তেলের দাম অন্যায়ভাবে বাড়ানো হয়েছে এবং এর ফলে দেশের জনগণ ও জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। জাতীয় সংসদকে পাশ কাটিয়ে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তিনি সংসদ স্পিকার আলী লারিজানিকে একটি চিঠি দিয়েছেন।#

পার্সটুডে/এমএমআই/এআর/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।