ইরানি বিমান বাহিনীর মহড়া সম্পূর্ণ সফল হয়েছে: কমান্ডার
https://parstoday.ir/bn/news/iran-i75420-ইরানি_বিমান_বাহিনীর_মহড়া_সম্পূর্ণ_সফল_হয়েছে_কমান্ডার
ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, তার দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি যে মহড়া চালিয়েছে তা সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং প্রতিটি লক্ষ্য অর্জিত হয়েছে। মহড়ার সময় সেনারা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শত্রুর কল্পিত প্রতিটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
নভেম্বর ২৩, ২০১৯ ১৩:৪৮ Asia/Dhaka
  • মহড়ায় ব্যবহৃত মেরসাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
    মহড়ায় ব্যবহৃত মেরসাদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, তার দেশের বিমান প্রতিরক্ষা বাহিনী সম্প্রতি যে মহড়া চালিয়েছে তা সম্পূর্ণভাবে সফল হয়েছে এবং প্রতিটি লক্ষ্য অর্জিত হয়েছে। মহড়ার সময় সেনারা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে শত্রুর কল্পিত প্রতিটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হন।

গতকাল (শুক্রবার) মহড়ার অবকাশে জেনারেল সাবাহি ফার্দ সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, শত্রুরা যদি ইরানের ওপরে কোনোরকম হামলার চিন্তা করে তাহলে তাদেরকে চরমভাবে অনুতপ্ত হতে হবে।

বিমান মহড়ায় ব্যবহৃত সামরিক সরঞ্জাম ও রাডার ব্যবস্থা

ইরানের এ কমান্ডার বলেন, “মহড়া আমরা যেভাবে সফলতার সঙ্গে শেষ করেছি এবং মহড়ার প্রতিটি লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে সেক্ষেত্রে একথা বলা যায় যে, শত্রুরা যদি ইরানের ওপরে কোনো ধরনের হামলা চালানোর স্বপ্ন দেখে তাহলে তাদেরকে দারুণভাবে অনুতপ্ত হতে হবে।”

সাবাহি ফার্দ বলেন, শত্রুরা ইরানের আকাশে প্রবেশ করতে চাইলে হয়ত পারবে কিন্তু তারা এখান থেকে তাদের ইচ্ছামতো ফিরে যেতে পারবে না।#

পার্সটুডে/এসআইবি/২৩