উসকানি: ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত কয়েক ঘণ্টার জন্য আটক
https://parstoday.ir/bn/news/iran-i76634-উসকানি_ইরানে_নিযুক্ত_ব্রিটিশ_রাষ্ট্রদূত_কয়েক_ঘণ্টার_জন্য_আটক
ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালানোর দায়ে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ার’কে শনিবার কয়েক ঘণ্টার জন্য আটক করে ইরান।পরে তাকে ছেড়ে দেয়া হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১২, ২০২০ ০৩:০০ Asia/Dhaka
  • তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ার
    তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ার

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উসকানিমূলক তৎপরতা চালানোর দায়ে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রব ম্যাকএয়ার’কে শনিবার কয়েক ঘণ্টার জন্য আটক করে ইরান।পরে তাকে ছেড়ে দেয়া হয়।

রাজধানী তেহরানের অদূরে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে শনিবার বিকেলে তেহরানের আমিরকাবির বিশ্ববিদ্যালয়ের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। এ সময় কিছু দুস্কৃতকারীর শৃঙ্খলাবিরোধী তৎপরতার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমাবেশকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ

এ সময় ব্রিটিশ রাষ্ট্রদূতকে সমাবেশকারীদের মধ্যে পাওয়া যায় এবং তিনি পুলিশের বিরুদ্ধে দুস্কৃতকারীদের উসকে দেয়ার মতো অপতৎপরতা চালান।

গত বুধবার (৮ জানুয়ারি) ভোররাতে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান তেহরানের ইমাম খোমেনী (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত হয়। এ ঘটনায় বিমানটির ১৭৬ আরোহীর সবাই প্রাণ হারান।

ইরানের সশস্ত্র বাহিনী গতকাল (শনিবার) সকালে এক বিবৃতিতে জানায়, মার্কিন ক্ষেপণাস্ত্র মনে করে ভুলবশতঃ যাত্রীবাহী বিমানটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কারণে এটি ভূপাতিত হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।