ফার্সি ভাষায় কথা বলার অধিকার ট্রাম্পের নেই: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i76660-ফার্সি_ভাষায়_কথা_বলার_অধিকার_ট্রাম্পের_নেই_ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, যে হাত দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ইরানি নাগরিকের রক্ত ঝরানো হয়েছে সেই হাতের ফার্সির মতো একটি প্রাচীন ভাষাকে দূষিত করার অধিকার নেই।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফার্সি ভাষায় যে টুইট করেছেন তার প্রতিক্রিয়ায় মুসাভি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৩, ২০২০ ০৪:১৪ Asia/Dhaka
  • সাইয়্যেদ আব্বাস মুসাভি
    সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, যে হাত দিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও ইরানি নাগরিকের রক্ত ঝরানো হয়েছে সেই হাতের ফার্সির মতো একটি প্রাচীন ভাষাকে দূষিত করার অধিকার নেই।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফার্সি ভাষায় যে টুইট করেছেন তার প্রতিক্রিয়ায় মুসাভি এ মন্তব্য করেন।

তিনি ট্রাম্পের উদ্দেশে প্রশ্ন করেন, “আপনি অতি সম্প্রতি ইরানি জনগণের প্রিয় একজন বীরকে হত্যা করে সত্যি সত্যিই কি তাদের পাশে দাঁড়িয়েছেন নাকি তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন?

সাইয়্যেদ আব্বাস সালেহি

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা হাতে নিয়েই ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর ঘোষণা দিয়ে ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগ করেন। এর ফলে অর্থনৈতিক দিক দিয়ে ইরানি জনগণ কঠিন পরিস্থিতির শিকার হয়। সেই ট্রাম্প শনিবার ফার্সি ভাষায় এক টুইটার বার্তা প্রকাশ করে  দাবি করেন, তিনি শুরু থেকেই ইরানি জনগণের পাশে ছিলেন এবং তাদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন।

ট্রাম্পের টুইটার বার্তার প্রতিক্রিয়ায় ইরানের সংস্কৃতি  ও ইসলামি দিক-নির্দেশনামন্ত্রী সাইয়্যেদ আব্বাস সালেহি পাল্টা টুইটে বলেছেন, “ইরানি সংস্কৃতির পরিচয় বহন করে ফার্সি ভাষা। গতকাল যে ব্যক্তি ইরানের সাংস্কৃতিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়েছে তার মুখে আজ ইরানি জনগণের সঙ্গে ফার্সিতে কথা বলার চেষ্টা সত্যিই হাস্যকর।”

ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর যে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তার ফলে ইরানি জনগণ অনেক জরুরি প্রয়োজনীয় সামগ্রী বিশেষ করে ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অভাবে কষ্ট পাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়টি বেমালুম ভুলে গিয়ে ইরানি জনগণের বন্ধু সাজার চেষ্টা করছেন।#

পার্সটুডে/এমএমআই/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।