রোহিঙ্গা ইস্যুতে ইরানও সহযোগিতা করছে: সাক্ষাৎকারে বাংলাদেশের রাষ্ট্রদূত (তৃতীয় পর্ব)
https://parstoday.ir/bn/news/iran-i76867-রোহিঙ্গা_ইস্যুতে_ইরানও_সহযোগিতা_করছে_সাক্ষাৎকারে_বাংলাদেশের_রাষ্ট্রদূত_(তৃতীয়_পর্ব)
ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার সম্প্রতি তেহরানে ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেসটিভি’র কার্যালয় ও কয়েকটি স্টুডিও পরিদর্শন করেছেন। এ সময় তিনি ইরানের গণমাধ্যম, তেহরান-ঢাকা সম্পর্কের বর্তমান ও ভবিষ্যৎ এবং ইরানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রেডিও তেহরানকে দীর্ঘ সাক্ষাৎকার দেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৮, ২০২০ ১৭:০০ Asia/Dhaka
  • বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার (ডানে)
    বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার (ডানে)

ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার সম্প্রতি তেহরানে ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেসটিভি’র কার্যালয় ও কয়েকটি স্টুডিও পরিদর্শন করেছেন। এ সময় তিনি ইরানের গণমাধ্যম, তেহরান-ঢাকা সম্পর্কের বর্তমান ও ভবিষ্যৎ এবং ইরানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে রেডিও তেহরানকে দীর্ঘ সাক্ষাৎকার দেন।

প্রেস টিভির স্টুডিও-তে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সাংবাদিক সোহেল আহম্মেদ। বাংলাদেশের রাষ্ট্রদূত ঢাকা ও তেহরানের মধ্যে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। তিনি অন্যান্য ক্ষেত্রের পাশাপাশি দুই দেশের প্রাইভেট সেক্টরের মধ্যে বিনিয়োগের মাধ্যমে বাণিজ্য বৃদ্ধির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি ইরানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত জানিয়েছেন। কথা বলেছেন রেডিও তেহরানের বাংলা বিভাগ সম্পর্কেও। 

সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্বে বাংলাদেশের রাষ্ট্রদূত এএফএম গওসোল আযম সরকার রোহিঙ্গা ইস্যুতে কথা বলেছেন। তিনি বলেছেন, মিয়ানমারের রোহিঙ্গারা জাতিগত নিধনযজ্ঞের শিকার। ইরানসহ বিভিন্ন ভ্রাতৃপ্রতিম দেশ রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতা করছে।  

তৃতীয় পর্ব

দ্বিতীয় পর্ব

প্রথম পর্ব