জাফার স্যাটেলাইট সম্পর্কিত বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77360-জাফার_স্যাটেলাইট_সম্পর্কিত_বিস্তারিত_তথ্য_শিগগিরই_জানানো_হবে_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ আজারি জাহরোমি বলেছেন, গতকাল (রোববার) যে জাফর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। তিনি আজ এক টুইটার বার্তায় একথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০২০ ১৫:১৮ Asia/Dhaka
  • জাফার স্যাটেলাইট
    জাফার স্যাটেলাইট

ইসলামি প্রজাতন্ত্র ইরানের যোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ আজারি জাহরোমি বলেছেন, গতকাল (রোববার) যে জাফর স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। তিনি আজ এক টুইটার বার্তায় একথা বলেছেন।

জনগণকে ভুয়া খবরের দিকে মনোনিবেশ না করার জন্য আজারি জাহরোমি তার টুইটার বার্তায় আহ্বান জানান। তিনি বলেন, জাফার স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যাপারে ব্যর্থতার দিকগুলো নিয়ে তিনি শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করবেন।

তিনি তার টুইটার বার্তায় আরো বলেছেন, “আজকে জাফার স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। এর আগে অনেক বৈজ্ঞানিক প্রকল্প ব্যর্থ হয়েছে। ফ্যালকন-৯, জুনো-২, এটলাস, প্রোটন-এম, এন্টারেস হলো আমেরিকার কয়েকটি ব্যর্থত প্রকল্পের উদাহরণ। তবে আমরা থামবো না, আমাদের সামনে আরো অনেকগুলো সুন্দর স্যাটেলাইট উদক্ষেপণের ঘটনা রয়েছে।”

গতকাল ইরানের বহুসংখ্যক সরকারি কর্মকর্তা এবং সাংবাদিক সেমনান প্রদেশে গিয়েছিলেন জাোর স্যাটেলাইট উৎক্ষেপণের ঘটনা দেখার জন্য। সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা গেলেও সেটি পৃথিবীর কক্ষপথে প্রবেশ করতে পারে নি। ইমেজ পাঠানো এবং দুইজন ব্যবহারকারীর মধ্যে লিংক প্রতিষ্ঠা করা হবে এই স্যাটেলাইটের গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া মানচিত্র, মৌলিক মানচিত্র, বেসামরিক উন্নয়নের মানচিত্র, কৃষি ক্ষেত্রের মানচিত্র, প্রাকৃতিক পরিবেশ এবং জঙ্গলের মানচিত্র ছাড়াও ঋতুগত উন্নয়ন পর্যবেক্ষণ করা হবে এই স্যাটেলাইটের কাজ।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।