২০২০’র মাঝামাঝি জাফার-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77421-২০২০’র_মাঝামাঝি_জাফার_২_স্যাটেলাইট_উৎক্ষেপণ_করবে_ইরান
চলতি ২০২০ সালের মাঝামাঝি জাফার-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি আজ (বুধবার) এ কথা জানিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২০ ১৯:৪০ Asia/Dhaka
  • উৎক্ষেপণের আগে জাফার-১ স্যাটেলাইট
    উৎক্ষেপণের আগে জাফার-১ স্যাটেলাইট

চলতি ২০২০ সালের মাঝামাঝি জাফার-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের তথ্য ও প্রযুক্তিমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি আজ (বুধবার) এ কথা জানিয়েছেন।

তিনি জানান, আগামী মে অথবা জুন মাসে সিমোর্গ রকেটে করে জাফার-২ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে। জাহরোমি বলেন, জাফার-ওয়ান স্যাটেলাইটের চেয়ে জাফার-২ স্যাটেলাইট আরো উন্নতমানের। গত রোববার জাফার-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কিন্তু সেটি কক্ষপথে স্থাপিত হতে ব্যর্থ হয়েছে।

মোহাম্মাদ জাওয়াদ আজারি জাহরোমি

ইরানি মন্ত্রী জানান, জাফার-২ স্যাটেলাইটের নকশা, নির্মাণ এবং পরীক্ষা এরইমধ্যে শেষ হয়েছে এবং জাফার-১ স্যাটেলাইটের মতোই এর ক্ষমতা তবে জাফার-২ স্যাটেলাইটের ক্যামেরার রেজুলেশন অনেক বেশি।

জাহরোমি জানান, জাফার-১ স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে না পারলেও এর উৎক্ষেপণ ৯৫ ভাগ সফল হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২