মার্কিন ঘাঁটিতে হামলা ছিল একটি জরুরি পদক্ষেপ: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77593-মার্কিন_ঘাঁটিতে_হামলা_ছিল_একটি_জরুরি_পদক্ষেপ_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলা ছিল একটি জরুরি পদক্ষেপ। তিনি বলেন, “আমরা আমেরিকার বিরুদ্ধে একটি হামলা চালিয়েছি তবে সেটি জরুরি ছিল। প্রকৃতপক্ষে এটি ছিল আমেরিকার মুখে একটি বিরাট এক থাপ্পড়।”  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১৯, ২০২০ ১৪:৫৪ Asia/Dhaka
  • আব্বাস মুসাভি
    আব্বাস মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলা ছিল একটি জরুরি পদক্ষেপ। তিনি বলেন, “আমরা আমেরিকার বিরুদ্ধে একটি হামলা চালিয়েছি তবে সেটি জরুরি ছিল। প্রকৃতপক্ষে এটি ছিল আমেরিকার মুখে একটি বিরাট এক থাপ্পড়।”  

গতকাল (মঙ্গলবার) ক্রোয়েশিয়ার একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে আব্বাস মুসাভি এসব কথা বলেন। তিনি বলেন, “বহু বছর ধরে আমেরিকার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়ার সাহস এবং ক্ষমতা কারো ছিল না। কিন্তু আমরা দেখেছি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে এবং পশ্চিম এশিয়ায় অবস্থিত আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটিতে হামলা চালিয়েছে।”

মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরের অবস্থা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, “কুদস ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড ইরানের জন্য অনেক বড় ক্ষতি এবং জেনারেল সোলাইমানির প্রতি আমরা আমেরিকাসহ বিভিন্ন দেশের মানুষকে সমবেদনা জানাতে দেখেছি।”

শহীদ জেনারেল কাসেম সোলাইমানি

জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান কী আরো কোনো পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করবে কি না- এমন এক প্রশ্নের জবাবে আব্বাস মুসাভি বলেন, প্রকৃতপক্ষে সোলাইমানির এই শাহাদাতের ঘটনা কোনো কিছুর বিনিময় পূরণ হবে না এবং তিনি ছিলেন শান্তির জন্য এক মহান সেনানায়ক। আব্বাস মুসাভি জানান, ইরান যে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তা তার নিজস্ব প্রযুক্তিতে তৈরি। ইরানের এ মুখপাত্র আরো বলেন, সোলাইমানি হত্যার পর বিশ্ববাসী তুলনামূলক কম শান্তি দেখতে পাবেন কারণ জেনারেল সোলাইমানিকে হত্যার মধ্যদিয়ে শান্তির পথে বাধা সৃষ্টি করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৯