পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে ইউরোপ: রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i77673-পরমাণু_সমঝোতার_প্রতিশ্রুতি_রক্ষা_করতে_ব্যর্থ_হয়েছে_ইউরোপ_রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এই সমঝোতার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পালন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ইরান সফররত হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক শনিবার তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-06-05T12:08:31+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০২০ ০২:৩৯ Asia/Dhaka
  • শনিবার প্রেসিডেন্ট রুহানির কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী
    শনিবার প্রেসিডেন্ট রুহানির কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, আমেরিকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন এই সমঝোতার ব্যাপারে তাদের প্রতিশ্রুতি পালন করতে চরমভাবে ব্যর্থ হয়েছে। ইরান সফররত হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক শনিবার তেহরানে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি ওই মন্তব্য করেন।

হাসান রুহানি বলেন, পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনের বেরিয়ে যাওয়ার ফলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের মানুষ এমনকি আমেরিকার জনগণও ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কাজেই সব পক্ষের উচিত পরমাণু সমঝোতা রক্ষা করতে প্রচেষ্টা চালানো এবং এ ব্যাপারে ইরান ইউরোপের সঙ্গে সংলাপের রাস্তা বন্ধ করে দেয়নি।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের ওপর আমেরিকার একতরফা ও বেআইনি নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রুহানি বলেন,ইরানি জনগণের খাদ্য ও ওষুধকেও আমেরিকার নিপীড়নমুলক নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে কাজেই বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর উচিত এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেয়া।

হাসান রুহানি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবৈধ উপস্থিতিকে এ অঞ্চলের সব সংকটের মূল কারণ হিসেবে উল্লেখ করে বলেন, আমেরিকা তার অবৈধ হস্তক্ষেপ বন্ধ করলেই মধ্যপ্রাচ্যে স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এ অঞ্চলের নিরাপত্তা মধ্যপ্রাচ্যের দেশগুলোই নিশ্চিত করতে পারে বলে তিনি মন্তব্য করেন।

সাক্ষাতে হল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পরমাণু সমঝোতা রক্ষা করার আহ্বান জানিয়ে বলেন, আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ভালো করেনি।হল্যঅন্ড পরমাণু সমঝোতা রক্ষা করার চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন ব্লক।#

পার্সটুডে/এমএমআই/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।