সিরিয়া সংকট:
তাকফিরি, ইহুদিবাদী, মার্কিন সন্ত্রাসবাদের স্থান পশ্চিম এশিয়ায় নেই: আব্দুল্লাহিয়ান
-
হোসেইন আমির আব্দুল্লাহিয়ান
ইরানের পার্লামেন্ট স্পিকারের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন: ভবিষ্যতে আর পশ্চিম এশিয়ায় তাকফিরি, ইহুদিবাদী, মার্কিন সন্ত্রাসবাদের স্থান হবে না।
ব্যক্তিগত এক টুইট বার্তায় তিনি গতরাতে বলেন: সিরিয়ার ইদলিব পরিস্থিতি এ অঞ্চলের ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি করেছে। আমেরিকা এবং তুরস্কের আচরণ পরিস্থিতিকে আরও জটিলতর করেছে বলে তিনি মন্তব্য করেছেন। মস্কো-আঙ্কারা-তেহরানের মধ্যকার ত্রিপক্ষীয় সোচি সমঝোতাকে সিরিয়া সংকট নিরসনের প্রধান উপায় বলে তিনি উল্লেখ করেছেন। ইদলিবে সিরিয়া এবং তাদের মিত্র বাহিনীর অভিযানের ঘটনায় তুরস্ক নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। ইদলিবে সিরিয় স্থাপনাসহ তাদের সেনা অবস্থানে তুর্কি সেনারা গত কয়েকদিনে বহুবার হামলা চালিয়েছে। ইরান ইদলিব পরিস্থিতির দ্রুত উন্নয়নের আহ্বান জানিয়ে বলেছে তেহরান গভীরভাবে ইদলিব পরিস্থিতি এবং এ অঞ্চলে তার প্রতিক্রিয়ার ওপর নজর রাখছে। ইদলিব নিয়ে উত্তেজনা নিরসনে তেহরান আস্তানা আলোচনার পক্ষগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ও তুরস্কের সহযোগিতায় ইরান ২০১৭ সালে আস্তানা আলোচনা শুরু করেছিল।#
পার্সটুডে/এনএম/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।