করোনা মোকাবেলায় ইরান নামছে জৈব অস্ত্র-বিরোধী সামরিক মহড়ায়
মার্চ ১৫, ২০২০ ১৩:৪০ Asia/Dhaka
-
ইরানে করোনাভাইরাস-বিরোধী পদক্ষেপ
ইরানের সেনাবাহিনী আজ (শনিবার) থেকে গোটা দেশে জৈব অস্ত্র-বিরোধী সামরিক মহড়া শুরু করবে। দেশটিতে চলমান করোনাভাইরাসের প্রকোপকে কেন্দ্র করে এ মহড়ার আয়োজন করা হয়েছে।
মহড়ার ঘোষণা দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আবদুর রহিম মুসাভি । কোভেড-১৯ বিরোধী লড়াইয়ের সমন্বয় বিষয়ক বিশেষ বৈঠকে এ ঘোষণা দেন তিনি।
সেনা সমন্বয় বিষয়ক উপ-প্রধান রিয়াল অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যারির নজরদারি এবং সেনাবাহিনীর জৈবপ্রতিরক্ষা ঘাঁটির আওতায় এ মহড়া চলবে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর এক ফরমানের ভিত্তিতে এ মহড়ার আয়োজন করা হচ্ছে। বৃহস্পতিবারে দেয়া ফরমানে করোনাভাইরাসের প্রকোপকে ইরানের বিরুদ্ধে সম্ভব্য জৈবযুদ্ধ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন সর্বোচ্চ নেতা।#
পার্সটুডে/মূসা রেজা/১৫
ট্যাগ