ইরানে করোনায় আক্রান্ত প্রায় ৩০ হাজার রোগীর আরোগ্য লাভ
https://parstoday.ir/bn/news/iran-i78924-ইরানে_করোনায়_আক্রান্ত_প্রায়_৩০_হাজার_রোগীর_আরোগ্য_লাভ
ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২৯ হাজার ৮১২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৮, ২০২০ ১৪:০৮ Asia/Dhaka
  • কিয়ানুশ জাহানপুর
    কিয়ানুশ জাহানপুর

ইরানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ২৯ হাজার ৮১২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা কিয়ানুশ জাহানপুর এ তথ্য জানান। তিনি তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, তার দেশে এ পর্যন্ত ২৭ হাজার ৩৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

মন্ত্রণালয়ের এই কর্মকর্তা ইরানের সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে বলেন, গত ২৪ ঘণ্টায় ইরানে ১ হাজার ৯৯৭ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ইরানে এ পর্যন্ত ৬৭ হাজার ২৮৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। তবে দুঃখজনকভাবে গত ২৪ ঘণ্টায় আরও ১২১ জন মৃত্যুবরণ করেছে। সবমিলিয়ে ইরানে এই রোগে মৃতের সংখ্যা চার হাজার তিন জনে পৌঁছেছে।

করোনাবিরোধী লড়াইয়ে ইরানের এক চিকিৎসকের 'ভি' চিহ্ন প্রদর্শন

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার পাশাপাশি ইরানে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর দ্রুতগতিতে তা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। এ পর্যন্ত দেশটির শতকরা ৯০ ভাগেরও বেশি মানুষের ওপর স্ক্রিনিংয়ের মাধ্যমে প্রাথমিক পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে। ইরানে গত দুই সপ্তাহ ধরে করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে।

২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের বাইরেও সমগ্রবিশ্বে এ রোগ ছড়িয়ে পড়েছে। এ পর্যন্ত বিশ্বব্যাপী ১৫ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৮৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং তিন লাখ আট হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।#

পার্সটুডে/এনএম/এমবিএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।