সফলভাবে প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করল আইআরজিসি (ভিডিও)
https://parstoday.ir/bn/news/iran-i79267-সফলভাবে_প্রথম_সামরিক_উপগ্রহ_উৎক্ষেপণ_করল_আইআরজিসি_(ভিডিও)
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ (বুধবার) সাফল্যের সাথে দেশের প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০২০ ০৮:২১ Asia/Dhaka

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি আজ (বুধবার) সাফল্যের সাথে দেশের প্রথম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করেছে।

নুর (আলো)-১ নামের সামরিক কৃত্রিম উপগ্রহটিকে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি দাশত-ই কাভির থেকে ‘নুর’কে নিক্ষেপ করা হয়। কৃত্রিম উপগ্রহ কক্ষপথ পর্যন্ত বহন করেছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক রকেট কাসেদ (বাহক)। আইআরজিসি'র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সামরিক উপগ্রহটি উৎক্ষেপণ করা হলো।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা হজরত আয়াতুল্লাহ খোমেনী'র (রহ.) নির্দেশে ১৯৭৯ সালে এ বাহিনী প্রতিষ্ঠা করা হয়। আজ ৪২৫ কিলোমিটার ঊর্ধ্বাকাশের কক্ষপথে 'নুর'কে স্থাপন করা হয়। এই সামরিক উপগ্রহের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে মহাকাশ অভিযানের জগতে ইসলামি ইরানের একটি দুর্দান্ত অর্জন ঘটল। আর এতে দেশটির মহাকাশ উন্নয়নের নতুন বীরত্বগাঁথা রচিত হলো। 

ইরান ২০০৯ সালে প্রথম উমিদ বা আশা নামের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠায়। ইরানি বিজ্ঞানীরা নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করেন। এরপর ২০১০ সালে ইরান মানুষ বহনোপযোগী মহাকাশযানও পাঠায়। কাভেশগার বা অভিযাত্রী-৩ নামের রকেট এ মহাকাশযানকে বহন করেছিল। এ ছাড়া, ২০১৫ সালে ফজর বা উষা নামে কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে ইরান। এটি উঁচুমানের ছবি তুলে তা পৃথিবীতে পাঠাচ্ছে।#

পার্সটুডে/মূসা রেজা/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।