'ইরানের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকে কেন্দ্র করে মার্কিন অভিযোগ অপ্রাসঙ্গিক'
https://parstoday.ir/bn/news/iran-i79436-'ইরানের_কৃত্রিম_উপগ্রহ_উৎক্ষেপণকে_কেন্দ্র_করে_মার্কিন_অভিযোগ_অপ্রাসঙ্গিক'
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছেন প্রভাবশালী আইন প্রণেতা আলাউদ্দিন বুরুজার্দি। একইসঙ্গে তিনি বলেন, ২০১৫ সালে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়ে আমেরিকা জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৮, ২০২০ ১৬:১৯ Asia/Dhaka
  • আলাউদ্দিন বোরুজার্দি
    আলাউদ্দিন বোরুজার্দি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কৃত্রিম উপগ্রহ মহাকাশে উৎক্ষেপণ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ২২৩১ নম্বর প্রস্তাবের লঙ্ঘন বলে ওয়াশিংটন যে অভিযোগ করেছে তা প্রত্যাখ্যান করেছেন প্রভাবশালী আইন প্রণেতা আলাউদ্দিন বুরুজার্দি। একইসঙ্গে তিনি বলেন, ২০১৫ সালে পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়ে আমেরিকা জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করেছে।

ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং বৈদেশিক নীতি বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য আলাউদ্দিন বোরুজার্দি গতকাল (সোমবার) বলেন, ইরান মহাকাশে কৃত্রিম সামরিক উপগ্রহ স্থাপন করে জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে বলে আমেরিকা যে দাবি করছে তা অপ্রাসঙ্গিক এবং অযৌক্তিক।

মহাকাশে কৃত্রিম সামরিক উপগ্রহ উৎক্ষেপণ করার জন্য ইরানকে জবাবদিহী করতে হবে বলে মার্কিন পররাষ্ট্র মাইক পম্পেও গত সপ্তাহে তেহরান বিরোধী বক্তব্য দেয়ার পর আলাউদ্দিন বোরুজার্দির এসব বক্তব্য এলো। মাইক পম্পেও তার ভাষায় বলেছিলেন, সামরিক উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে তেহরান জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে।

ইরানের এ আইনপ্রণেতা আরো বলেন, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে গিয়ে আমেরিকা বরং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পাশাপাশি ইউরোপের দেশগুলো এ সমঝোতা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ায় তা ধরে রাখার ব্যাপারে তাদের অক্ষমতার বিষয়টি প্রমাণিত হয়েছে। বোরুজার্দি বলেন, ইরানের এ গুরুত্বপূর্ণ অর্জনের ব্যাপারে মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে রাশিয়া এবং চীন। তিনি বলেন, মার্কিন একতরফা অন্যায় নিষেধাজ্ঞার কবলে থাকা সত্ত্বেও কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ ইরানের স্বকীয়তা এবং স্বাধীনতার বিষয়টি প্রমাণিত হয়েছে।  

পার্সটুডে/এমবিএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।