ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপই বিনা জবাবে পার পাবে না: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i81975-ইরানের_বিরুদ্ধে_কোনো_পদক্ষেপই_বিনা_জবাবে_পার_পাবে_না_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, শত্রুরা  খুব ভালো করেই জানে যে, ইরানের বিরুদ্ধে তাদের নিয়ে কোনো পদক্ষেপই বিনা জবাবে পার পাবে না বরং উপযুক্ত জবাব পাবে।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
আগস্ট ০৩, ২০২০ ১২:৫৭ Asia/Dhaka
  • ইরানের ক্ষেপণাস্ত্র
    ইরানের ক্ষেপণাস্ত্র

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, শত্রুরা  খুব ভালো করেই জানে যে, ইরানের বিরুদ্ধে তাদের নিয়ে কোনো পদক্ষেপই বিনা জবাবে পার পাবে না বরং উপযুক্ত জবাব পাবে।

আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ গতকাল এ বক্তব্য দিয়েছেন। ইরানবিরোধী বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে, আইআরজিসি’র সাম্প্রতিক সামরিক মহড়ার সময় আমেরিকার বিমানবাহী ডামি যুদ্ধজাহাজ পুরোপুরি ধ্বংস হয় নি। ইরান-বিদ্বেষী গণমাধ্যমের বক্তব্যের জবাবে রামেজান শরীফ একথা বলেন।

তিনি বলেন, “মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের এই ডামি জাহাজ আমাদের বিভিন্ন মহড়ায় প্রয়োজন হবে সেজন্য পুরোপুরি ধ্বংস করা হয়নি এবং এ জাহাজ পুরোপুরিভাবে ধ্বংস করা আমাদের উদ্দেশ্যও ছিল না। আমাদের মূল লক্ষ্য ছিল ওই জাহাজে হামলা চালিয়ে তার কমান্ড ব্রিজ ধ্বংস করে দেয়া এবং সে লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়েছে। আমরা এখনো মনে করছি, অন্যান্য মহড়ার সময় এই ডামি জাহাজের প্রয়োজন রয়েছে এবং বিভিন্ন অস্ত্র পরীক্ষার জন্য আমরা তাকে ব্যবহার করব। বাস্তব যুদ্ধের ক্ষেত্রে এ ধরনের মহড়া কাজে লাগবে।”

পার্সটুডে/এসআইবি/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।