আজ হিজবুল্লাহর ঐতিহাসিক বিজয় বার্ষিকী; শুভেচ্ছা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i82259-আজ_হিজবুল্লাহর_ঐতিহাসিক_বিজয়_বার্ষিকী_শুভেচ্ছা_জানালেন_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী
ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ'র বিজয়ের বার্ষিকীতে আজ শুভেচ্ছা (শুক্রবার) জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৪, ২০২০ ১০:৫৯ Asia/Dhaka
  • আজ হিজবুল্লাহর ঐতিহাসিক বিজয় বার্ষিকী; শুভেচ্ছা জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে লেবাননের হিজবুল্লাহ'র বিজয়ের বার্ষিকীতে আজ শুভেচ্ছা (শুক্রবার) জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

২০০৬ সালে ১৪ আগস্ট আগ্রাসী ইসরাইলের বিরুদ্ধে চূড়ান্ত ঐতিহাসিক বিজয় অর্জন করে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিজবুল্লাহ তথা লেবাননের সরকার ও জনগণের ঐতিহাসিক এ বিজয় উপলক্ষে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ও হিজবুল্লাহর মহাসচিবের কাছে পৃথক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। সেখানে তিনি লেবাননের নেতৃবৃন্দ ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

জারিফ গতকাল সরকারি সফরে লেবানন পৌঁছেছেন। বিমান বন্দরে তাকে স্বাগত জানিয়েছেন সেদেশের বিদায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী শেরবেল ওহেবি। 

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতিতে সমবেদনা জানাতে তিনি লেবানন সফর করছেন। একইসঙ্গে তিনি ইরানের সাহায্য ও সহযোগিতার বিষয়টি কাছে থেকে পর্যবেক্ষণ করছেন। লেবাননের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও কথা রয়েছে। 

ইহুদিবাদী এক সেনাকে মুক্ত করার অজুহাতে ২০০৬ সালে সর্বশক্তি দিয়ে লেবাননের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল দখলদার ইসরাইল।

৩৩ দিনের যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ইহুদিবাদী ইসরাইল তার কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বরং ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে লেবানন থেকে লেজ গুটিয়ে সরে যেতে বাধ্য হয়েছে। বিশ্বের দাম্ভিক শক্তিগুলোর সমর্থনপুষ্ট দখলদার ইসরাইলের এ পরাজয় ইউরোপ ও আমেরিকার জন্যও ঐতিহাসিক লজ্জা বয়ে এনেছে। #

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।